Latest Textile | নিজস্ব প্রতিবেদক
ভারতের নিটওয়্যার রপ্তানিকারকরা বাংলাদেশে আগামী তিন বছরে সর্বমোট সাতটি সরকারি 'মেগা' টেক্সটাইল পার্ক নির্মাণের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে।
গত জানয়ারি মাসের শেষ সপ্তাহে ভারতের বাজেট (২০২১-২২) বক্তৃতায় দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ একটি মেগা ইনভেস্টমেন্ট টেক্সটাইল পার্ক (MITRA) প্রকল্প উন্মোচন করেন।
ধারণা করা হচ্ছে যে, এই প্রকল্প ভারতের বস্ত্রশিল্প কে বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক হতে সক্ষম করবে।
যা ভারতের দেশীয় বস্ত্রশিল্পে বৃহৎ বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান এবং রপ্তানি বৃদ্ধি করবে।
তিরুপুরের একজন নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক বলেন,
দেশের রপ্তানিকারকদের কাছ থেকে কাচা মাল উৎপাদনের অভাবে বাংলাদেশের মতো ছোট প্রতিবেশী দেশগুলো ভারতকে ছাড়িয়ে গেছে।
তথ্য সূত্র অনুসারে, এই পরিকল্পনা ২০২৫-২৬ সালের মধ্যে ভারতের বস্ত্র শিল্পের মূল্য দ্বিগুণ করে ৩০০ বিলিয়ন মার্কিন ডলারে নিয়ে যেতে পারে।
ভারত ইতোমধ্যে ইন্টিগ্রেটেড টেক্সটাইল পার্ক (ITP) প্রকল্পের আওতায় প্রায় ৬০টি টেক্সটাইল পার্ক নির্মাণের প্রক্রিয়া শুরু করেছে। যার ইতিমধ্যে ২২টির কাজ সম্পন্ন সফল হয়েছে। যাই-হোক, রাজ্য সরকারের কাছ থেকে জমি এবং অন্যান্য বিধিবদ্ধ ছাড়পত্র পেতে বিলম্ব এবং বিলম্বিত তহবিল পেতে বিলম্বের কারণে তাদের ধীর অগ্রগতি সরকারকে বাংলাদেশে পার্ক স্থাপন করতে উৎসাহিত করেছে।
পার্কের অবস্থান এখনো নিশ্চিত না হওয়ায়, আশা করা হচ্ছে যে পার্কগুলো আন্তর্জাতিক ক্রেতা এবং বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য যথাযথ পরিবেশ, সামাজিক ও প্রশাসনের লক্ষ্য অনুসরণ করবে। যেহেতু তারা অন্যান্য দেশগুলিকে আরো প্রতিযোগিতামূলক সুযোগ দিচ্ছে সেহেতু, এই পরিকল্পনা ভারতীয় নির্মাতাদের ভারত থেকে সরে যাওয়া রপ্তানি বন্ধ করতে সাহায্য করবে।
ভারতের টেক্সটাইল ইউনিয়নের সচিব রবি কাপুর জানিয়েছেন,
যেহেতু আমরা অন্যান্য দেশের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছি, যেমন: বাংলাদেশ, ভিয়েতনাম, তুরস্ক, পূর্ব ইউরোপ, ইথিওপিয়া, মেক্সিকো এবং অন্যান্য ল্যাটিন আমেরিকার দেশ। তাই কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সাথে সমন্বয় রেখে ভারতীয় বস্ত্র শিল্প বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে।
আরও পড়ুন
সংশ্লিষ্টদের দাবি, উক্ত মেগা পার্ক প্রজেক্টের কাজ বাস্তবায়নের মাধ্যমে ভারতের পাশাপাশি বাংলাদেশ অতিরিক্ত প্রফিট পাবে। যার ফলস্বরূপ বিশ্ব দরবারে বাংলাদেশের বস্ত্রশিল্পের এক নতুন দৃশ্য পরিলক্ষিত হবে।
যদিও বিশেষজ্ঞরা ভিন্ন মতামত পোষণ করছেন, তবে কাজ শুরু হওয়ার আগের কোনো কিছু বলা যাচ্ছে না।
টিএন/ড.র
#TextilePark #IndianKnitwear #MegaPark






0 মন্তব্যসমূহ