Latest Textile | নিজস্ব প্রতিবদক
বরিশালে গত ৪ই এপ্রিল থেকে লে-অফ ঘোষণায় বন্ধ থাকা সোনারগাঁও টেক্সটাইল মিলের কয়েকশ শ্রমিক প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মিছিল করেছেন।
গতকাল (৭ই ফেব্রুয়ারি) সাড়ে ১২টায় মিছিলটি সংগঠিত হয়েছে।
বকেয়া বেতন প্রদান ও মিলটি পুনরায় চালুর দাবীতে তিন শতাধিক পুরুষ ও নারী শ্রমিক এ মিছিলে ঝাড়ু নিয়ে অংশ গ্রহণ করেন।
মিছিলটি সোনারওগাঁও টেক্সটাইল মিলের সামনে থেকে শুরু হয়ে রূপাতলী বাস টার্মিনাল ঘুরে আবার মিল গেটে গিয়ে শেষ হয়।
দুঃখজনক হলেও সত্য গত বছর ৬ মাসের বেতন বকেয়া রেখেই কারখানা বন্ধের পর বেকার হয়ে পড়েন হাজারও টেক্সটাইল কর্মী।
![]() |
| collected |
বকেয়া বেতনের দাবীতে শ্রমিকদের লাগাতার আন্দোলের ফাঁকে গত বুধবার (৩রা ফেব্রুয়ারি) রাতে মিলের মালামাল বিক্রির চেষ্টাকালে ক্রয়কারীদের ২টি কাভার্ড ভ্যান ও একটি পাজেরো আটক করে প্রধান গেটে তালা লাগিয়ে শ্রমিকরা সেখানেই অবস্থান নিয়েছেন।
৫ দিন সাধারণ শ্রমিকদের অবরোধের পর গতকাল সংগঠিত মিছিলের নেতৃত্ব দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) নেত্রী ডা. মণীষা চক্রবর্তী।
মিলগেটে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন সোঁনারগাও টেক্সটাইল শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের সভাপতি গাজী মো. বেল্লাল হোসেন, সাধারণ সম্পাদক মো. নুরুল হকসহ সংগ্রাম পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন,
যতদিন বকেয়া বেতন পরিশোধ করা না হবে এবং মিলটি পুনরায় চালু না হওয়া পর্যন্ত শ্রমিকদের মিল গেটে অবস্থান অব্যাহত থাকবে।
মিলের শ্রমিক ও মালিকপক্ষের মুখোমুখি অবস্থান সম্পর্কে জানতে চাইলে বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার জানিয়েছেন,
মিলটি চালু করা ও শ্রমিকদের বকেয়া পরিশোধ করার জন্য মালিকপক্ষকে বলা হয়েছে।
আরও পড়ুন






0 মন্তব্যসমূহ