চলতি শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পদ্ধতি, যোগ্যতা ও মানবণ্টণ


Latest Textile | Mohammad Imtiaz Khan

অনেক অপেক্ষার পর সরকার ২০২০ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক (HSC) পরীক্ষার্থীদের ফল প্রকাশ করেছে গত ৩০ জানুয়ারি।

ল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন,

উচ্চ মাধ্যমিক পাস করা সব শিক্ষার্থীর জন্য এবার বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে পর্যাপ্ত আসন না-ও থাকতে পারে। তবে সবাইকে বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে তাও তো নয়। আমাদের আরো নানা রকম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। কারিগরি শিক্ষার অনেক জায়গা আছে। সেখানে আসন খালি থাকে, কিন্তু আমরা শিক্ষার্থী পাই না। এবার আশা করি, সেদিকে অনেকেই যেতে উদ্বুদ্ধ হবে। এটা তাদের জন্য ভালো, দেশের জন্যও ভালো।

কেমন হবে পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোর ভর্তি পরীক্ষা নেয়ার পদ্ধতি, এনিয়ে এখনো চলছেই সিদ্ধান্ত ও মতান্তর।

জানা যায়, দেশে প্রায় অর্ধশত পাবলিক বিশ্ববিদ্যালয় থাকলেও এবার ৩৯টিতে স্নাতক পর্যায়ে শিক্ষার্থী ভর্তি করা হবে।

তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়া হবে। কয়েকটি ধাপে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আজকে (৪ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সমন্বয়ে গঠিত কমিটির সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Latest Textile, Textile, Admission News
collected

এবিষয়ে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সমন্বয়ে গঠিত কমিটির যুগ্ম-আহ্বায়ক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান জানিয়েছেন,

গুচ্ছ পদ্ধতিতে আবেদন ফি ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। যাচাই-বাছাইয়ের পর পরীক্ষার জন্য শিক্ষার্থীর মোবাইলে এসএমএস পাঠানো হবে। পরীক্ষায় বসার আগে তাকে ফি পরিশোধ করতে হবে। একজন প্রার্থী আবেদনের ক্ষেত্রে কোথায় ভর্তি হবে এবং পরীক্ষায় বসবে, তা নিজেই পছন্দ করতে পারবেন। এ জন্য ২০টি চয়েস বা পছন্দ করার অপশন থাকবে।

তিনি জানিয়েছেন, একসঙ্গে সকলের ভর্তি পরীক্ষা নেয়া হবে না। ২০টি বিশ্ববিদ্যালয়ে যতগুলো আসনে বসার মতো সুযোগ থাকবে, ততো শিক্ষার্থীকে এসএমএস দিয়ে ডাকা হবে। এভাবে কয়েকটি ধাপে পরীক্ষা নেয়া হবে। ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে নেয়া হবে। প্রতিটি প্রশ্নের মান হবে এক নম্বর। ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা হবে।

২০টি বিশ্ববিদ্যালয়ের আবেদন যাচাই-বাছাই করতে আলাদা ৫টি কমিটি গঠন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

যোগ্যতা:
বিজ্ঞান বিভাগ: জিপিএ ৭ (চতুর্থ বিষয় ছাড়া),
ব্যবসায় শিক্ষা: জিপিএ ৬.৫ (চতুর্থ বিষয় ছাড়া)
মানবিক: জিপিএ ৬ (চতুর্থ বিষয় ছাড়া)

মানবণ্টণ:
বিজ্ঞান বিভাগ:
পদার্থ বিজ্ঞান- ২০ নম্বর
রসায়ন- ২০ নম্বর
বাংলা- ১০ নম্বর
ইংরেজি- ১০ নম্বর
ঐচ্ছিক: জীববিজ্ঞান, আইসিটি ও গণিতের মধ্যে যেকোনো দুটি বিষয়ের উত্তর দিতে হবে।

বাণিজ্য বিভাগ:
হিসাববিজ্ঞান- ২৫ নম্বর
বিজনেস অর্গানাইজেশন ও ম্যানেজমেন্টে- ২৫ নম্বর
আইসিটি- ২৫ নম্বর
বাংলা- ১৩ নম্বর
ইংরেজি- ১২ নম্বর

মানবিক বিভাগ:
বাংলায়- ৪০ নম্বর
ইংরেজি- ৩৫ নম্বর
আইসিটি- ২৫ নম্বর

প্রফেসর ড. মীজানুর রহমান আরও বলেছেন,

আমরা গুচ্ছ ভর্তি পরীক্ষার মাধ্যমে একটি স্কোর দিয়ে দেব। এরপর বিশ্ববিদ্যালয়গুলো সিদ্ধান্ত নেবে, তারা সনদের ওপর আলাদা কোনো নম্বর রাখবে কি না।

পরীক্ষার সময় সূচি ও গুচ্ছ পদ্ধতিতে কৃষি বিশ্ববিদ্যালয় গুলোর পরীক্ষা পদ্ধতি পরবর্তী সভায় সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ জানিয়েছেন।

আরও পড়ুন

কিন্তু এদিকে সরকারের অনেক চেষ্টার পরও ১৯৭৩ সালের অধ্যাদেশে পরিচালিত দেশের প্রধান ৪টি বিশ্ববিদ্যালয় যথাক্রমে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তিতে আসছে না।

এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ঘোষণা দিয়েছে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা নেবে তারা। তবে এসএসসি ও এইচএসসির ফল থেকে নেওয়া হবে মাত্র ২০ নম্বর।

অন্য তিনটি বিশ্ববিদ্যালয়ও (রাজশাহী, চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর) আলাদা পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছে। তবে ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন এখনো প্রকাশ করেনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত ২টি টেক্সটাইল শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষাও অনঢ় থাকবে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (RUET), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (CUET) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (KUET) নিয়ে চলতি শিক্ষাবর্ষে প্রকৌশল ও প্রযুক্তি গুচ্ছে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কিন্তু বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (BUET) ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (BUTex) আলাদা আলাদা পরীক্ষা নেবে বলে এখন পর্যন্ত জানা গিয়েছে।

এবিষয়ে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (DUET) নিজেরা স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেবে বলে জানিয়েছে।

তবে আগের মতোই জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা ছাড়া জিপিএর ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করবে।


#UniversityAdmission2021 #TextileEngineering

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ