Latest Textile | Rasel Ahmed
Hennes & Mauritz যা H&M নামে পরিচিত। এটি পৃথিবীর ২য় বৃহত্তম ফ্যাশন রিটেইলার। একে বিশ্বের চতুর্থ মূল্যবান অ্যাপারেল ব্রান্ড হিসেবে ধরা হয়।
🔷এর ইতিহাস ঘাটলে দেখা যায় ১৯৪৭ সালের ৪ অক্টোবর সুইডেনের Vastera (ভ্যাস্টেরা) শহরে Hennes নামের সাধারণ Womens Fashion Wear স্টোর থেকে এর উৎপত্তি। পরবর্তীতে Mauritz widforss এর সাথে যুক্ত হয়ে এটি Hennes &Mauritz নাম ধারণ করে। ১৯৯০ সালে এটি H&M নামে পরিচিত হয়।
🔷২০১৯ এর পরিসংখ্যান অনুযায়ী পৃথিবীতে এর প্রায় ৫০০০ স্টোর রয়েছে এবং তাতে কর্মরত রয়েছে প্রায় ১২০,০০০ লোক (Fulltime)। ২০১০সাল থেকে ব্রান্ডটি অনলাইন সেল শুরু করে।৩৩টি দেশে ব্রান্ডটির অনলাইন শপিং available।
🔷সুইডেনের Stockholm এ এর হেডকোয়ার্টার অবস্থিত। বর্তমানে এর Owner হিসেবে নাম পাওয়া যায় Steffen persson এর। H&M এর founder Erling persson। ২০২০ এর জানুয়ারির ৩০তারিখ থেকে সিইও এর দায়িত্বে আছে Helena Hermersson। এর বাৎসরিক আয় প্রায় ২৫.১৯ বিলিয়ন ইউএস ডলার (২০১৬ সালের হিসাব অনুযায়ী)। একে বিখ্যাত ব্রান্ড zara এর parent company ও বলা হয়। Hennes থেকে হিসেব করলে কোম্পানি টির বয়স প্রায় ৭৩ বছর।
🔷ব্রান্ডটির প্রধান লক্ষ্য ট্রেন্ড ফলো করা কিন্তু দাম অনুযায়ী কোয়ালিটিকে খারাপ বলা চলে না। ইন্ডিয়ার মার্কেটে H&M কে Own করে ইন্ডিয়ার অনলাইন শপ জায়ান্ট Flipkart।
🔷বাংলাদেশের বাজারে এটি ৮০এর শতকে প্রবেশ করে। বর্তমানে এটি বাংলাদেশের সর্ববৃহৎ রেডিমেড গার্মেন্টসের বায়ার। দেশের RMG export এর ১০% H&M এর মাধ্যমে হয়। ২০১৯ সালে এটি ২৩৫ বাংলাদেশী সাপ্লাইয়ার থেকে প্রায় ৩.৫ বিলিয়ন ডলারের প্রডাক্ট ক্রয় করে। ২০১৯ এর মার্চ থেকে মে মাসের মধ্যে এটি প্রায় ৫১১.৯ পাউন্ডের লাভ করে।
🔷তবে এই করোনা সংকটের কারনে ২০২০ এর মার্চ থেকে মে মাসে এর লস প্রায় ৫৫৯.৪পাউন্ড যা দশকের মধ্যে এই প্রথম। H&M বাংলাদেশের বাজারে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সময়ের মধ্যে Full Payment করার জন্য Brand টির সুনাম রয়েছে।
WriterRasel AhmedExecutive AmbassadorDepartment of Textile EngineeringShyamoli Textile Engineering College (STEC)






0 মন্তব্যসমূহ