যেভাবে আমরা Fast Fashion'র কারনে ন্যায্য মূল্য হারাচ্ছি


Latest Textile | Akhi akhter

যখন ক্রেতারা (I mean global brands and buyers) সস্তায় পণ্য কিনে বাজারে বিক্রি করেন, তখন অটোম্যাটিক্যালি এই সস্তা পণ্যের চওড়া মূল্য দিতে হয় দরিদ্র, আধা-দরিদ্র দেশের ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোতে কর্মরত লেবারদের। নামমাত্র বেতনে সস্তায় পণ্য বানিয়ে দিতে মাথার ঘাম পায়ে ফেলেন তারা। এ যেন নব্য দাসপ্রথা। মনিবদের সস্তায় পোশাক সরবরাহ করতে জীবন পর্যন্ত বিলিয়ে দিচ্ছেন ওয়ার্কাররা। আর মনিবেরা মাথার উপর বসে বসে ছড়ি ঘোরাচ্ছেন আর বলছেন: তোমরা তো এই শ্রম আইন মানো না, সেই আইন মানো না, শ্রমিকদের ন্যায্য পাওনা দেও না, ওয়ার্কিং এনভাইরোনমেন্ট তো এত্ত খারাপ, ওমুক সার্টিফিকেট লাগবে, তমুকের গ্যারান্টি লাগবে..ইত্যাদি ইত্যাদি।

সস্তা পণ্যের এই ট্রেন্ড যাকে বলা হয় 'fast fashion' একে পরিত্যাগ করার এখনই সময়।

যা কেবল শ্রমিকের জীবন নয়, পরিবেশেরও বারোটা বাজিয়ে দিয়েছে। তাই ভ্যালু এডেড পণ্য ও need based like functional clothings তৈরী করে ভাল মূল্যে বিক্রি করে সম্মানের সাথে ব্যবসা করারটাই এখন সময়ের দাবি।

Writer
Akhi akhter
Managing Editor, Textile Today

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ