Latest Textile | Wali Ahmmed
বর্তমানে বিশ্বব্যাপী জনপ্রিয় কাপড় হচ্ছে নিটেড কাপড় (Knitted Fabric) যা তৈরী করা হয় নিটিং (Knitting) মেশিনের মাধ্যমে। এই তৈরী পদ্ধতি প্রাচীন কাল থেকেই এমন ছিল নাহ্।
নিটিং শব্দটি উৎপত্তি হয়েছে ইংরেজি শব্দ 'সেনিথান' (Cnyttan) থেকে।
প্রথম হস্তচালিত নিটিং এর কলাকৌশল কোথায় শুরু হয়েছিল তা সঠিক ভাবে জানা যায়নি। তবে অনুমান করা হয় যে খ্রীস্টপূর্ব ২৫৬ তে হস্তচালিত নিটিং চালু হয়েছিল (ইয়েল ইউনিভার্সিটি এর তথ্য অনুযায়ী)।
- ১৫৮৯ সালে উইলিয়াম লি (William Lee) মেকানিকাল স্টিচ ফর্মেশন আবিষ্কার করেন।
- ১৭৫৮ সালে Jedediah Strutt ডাবল নিট টেকনিক আবিষ্কার করেন৷ এইটা হস্তচালিত নিটিং ফ্রেম হিসাবে পরিচিতি পায়। যেইটা সারা বিশ্বে Derby Rib Machine নামে পরিচিত।
- ১৭৯৮ সালে Monsieur Decroix নিডেল এরেঞ্জমেন্ট করেছিলেন। এবং সেই থেকে Circular Knitting Machine এর জন্ম হয়েছে।
- ১৮৪৭ সালে Matthew Townsend "Latch Neddle" আবিষ্কার করেন। সেই থেকে একটা নতুন ভবিষ্যৎ সৃষ্টি হয় নিটিং টেকনোলজির। এবং সেই থেকে নিটিং মেকানিজম সহজ হয় এবং প্রোডাকশন স্পিড বৃদ্ধি পায় এবং খরচ কমে যায়।
- ১৮৫০ সালে সার্কুলার নিটিং মেশিনকে উন্নয়ন করে ইংলিশ সার্কুলার নিটিং ফ্রেম তৈরি করা হয়। এটাতে শুরুতে নিডেল গুলা ভার্রটিকেল পজিশন অনুযায়ী সাজানো হয়।
- ১৮৫২ সালে Theodor Groz. একটা নিডেল তৈরির কারখানা করেন।
- ১৮৭৮ সালে D. Griswold সার্কুলার নিটিং মেশিন তৈরি করেন। যেই মেশিনে Plain & Rib Fabrics তৈরি করা যেত।
![]() |
| হস্তচালিত নিটিং |
- ১৯১০ সালে Robert Walter Scott আবিষ্কার করেন Interlock Fabrics তৈরি পদ্ধতি।
- ১৯১৮ সালে Wildt প্রথম ডাবল সিলিন্ডার সার্কুলার নিটিং মেশিন আবিষ্কার করেন।
- ১৯২০ সালে ফ্লাট নিটিং এর পাশাপাশি সার্কুলার নিটিং এর ব্যবহার বৃদ্ধি পায়।
- ১৯৪৬ সালে সার্কুলার নিটিং মেশিন এর অনেক পরিবর্তন আসে।এবং এই মেশিনের ফিডার এর সংখ্যা বাড়ানো হয়, প্রোডাশন স্পিড বাড়ানো হয়, নতুন নিডেল টেকনোলজি ব্যবহার হয়। এবং এইটা কে High Speed Circular Knitting Machine নামকরন করা হয়।
- ১৯৬৩ সালে ইলেকট্রনিক ডিভাইস এর প্রচলন শুরু হয়। এবং এইটা শুরু করেন "ITMA" (International Textile Machinery Exhibition).
- ১৯৬৭ সালে ৭০০০ হাজারের ও বেশি নিটিং মেসিন তৈরি করা হয়।
- ১৯৮৭ সালে Mayer & Cie প্লেন নিট সার্কুলার মেশিন আবিষ্কার করেন যেখানে সিনকার এবং নিডেল এর ব্যবহার হয়েছিল।
এরপরের ধারাবাহিক পরিবর্তন গুলো পাবেন পরবর্তী প্রবন্ধে.....
আধুনিক নিটিং মেশিন টেকনোলজির পরিচয় তার কাজের দক্ষতার উপর। ভবিষ্যৎ এ টেকনিকাল ডিজাইনারদের এই চেলেঞ্জ গুলার সম্মুখীন হতে হবে।
Writer
Wali Ahmmed (Anik)
Assistant Committee Manager - Latest Textile
Department of Textile Engineering
Shyamoli Textile Engineering College (STEC)
#KnittingEvolution #FabricManufacturing






0 মন্তব্যসমূহ