বেতনে ছুটির ব্যবস্থা না করলে গার্মেন্টস শ্রমিক লক্ষণগুলো গোপন করবে 😷

বেতনে ছুটির ব্যবস্থা না করলে গার্মেন্টস শ্রমিক লক্ষণগুলো গোপন করবে 😷




রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, বেতনে ছুটির ব্যবস্থা না করলে গার্মেন্টস শ্রমিক লক্ষণগুলো গোপন করবে। এতে অন্য শ্রমিকের ক্ষতি হবে।

আজ মঙ্গলবার দুপুর সোয়া ১২টায় তিনি একথা জানান।

গণমাধ্যমকর্মীদের অনুরোধ করে ফ্লোরা বলে, যেখানে গন জমায়েত হয়, যে হাসপাতালে করোনাভাইরাসে সংক্রমিত রোগী আছেন এবং কোয়ারেন্টাইনে আছে সেসব স্থান এড়িয়ে চলতে বলেন। পাশাপাশি প্রয়োজন হলে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারেন।

তিনি আরও বলেন, গত ২৪ ঘন্টায় আইইডিসিআর-এর হটলাইনে কল এসেছে ৪ হাজার ২০৫ টি। এর মধ্যে করোনা সংক্রান্ত ছিল ৪ হাজার ১৬৪ টি। এছাড়া সর্বমোট ২৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৩৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে দু’জনের করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। তারা হাসপাতালে আইসোলেশনে আছেন। সব মিলিয়ে হাসপাতালের আইসোলেশনে আছেন ১৬ জন। ৪৩ জন আছেন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে।

©
Janakantha

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ