Latest Textile | Nadimul Islam
বড় আকারের টেক্সটাইলজাঁত সামগ্রী উৎপাদন করতে যেসব প্রস্তুতকারক পদ্ধতি ও কৌশলের ব্যবহার করা হয় তারই সম্মিলিত রুপকে গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং বলা হয়।
গার্মেন্টস ফ্যাক্টরিকে তিনটি ভাগে ভাগ করা হয়:
১) ওভেন গার্মেন্টস ফ্যাক্টরি
২)নিট গার্মেন্টস ফ্যাক্টরি
৩) সোয়েটার গার্মেন্টস ফ্যাক্টরি
পোশাক তৈরি হয় প্রধানত সেলাই ম্যাশিনের সাহায্যে। সাধারণত যেসব প্রকৃতির সেলাই ম্যাশিন ব্যাবহার হয় তাদের তালিকা নিচে দেয়া হল:
১)লক-স্টিচ
২)চেইন-স্টিচ
৩)ওভার লক
৪)ফ্ল্যাট লক
৫)ব্লাইন্ড স্টিচ
৬)বার-টাক
৭)বটম- হোল
৮)বটম-এটাছিং
৯)লেবেল সেলাই ম্যাশিন
টেক্সটাইল ইন্ডাস্ট্রির প্রধান কাজ যদিও পোশাক তৈরি কিন্তু এর বাইরেও বহু সংখ্যক মানুষ নিয়োজিত থাকেন নতুন ফ্যাশন ও ডিজাইন তৈরি করার কাজে। কিছু টেক্সটাইল ইন্ডাস্ট্রি রয়েছে যেগুলোর উৎপাদিত পন্যের তালিকায় রয়েছে শুধু কম্বল,বালিশের কভার, চাদর,তোয়ালে ইত্যাদি। ফেব্রিক আমদানি ও রপ্তানির ব্যাবস্থাপনাও টেক্সটাইল শিল্প কলকারখানার একটি অংশ।
পরিশেষে এটা বলা বাঞ্ছনীয় যে টেক্সটাইল ইন্ডাস্ট্রি আমাদের উপরিল্লিখিত সামগ্রির যোগানের সাথে সাথে বিপুল সংখ্যক মানুষের জীবিকা নির্বাহ করার একটি বিশাল ক্ষেত্র।
Writer
Nadimul Islam
Campus Ambassador - Latest Textile
National Institute of Textile Engineering and Research
Department of Textile Engineering





0 মন্তব্যসমূহ