![]() |
কখনও শার্ট ছাড়া একটি বার নিজেকে কোন কনফারেন্স বা পেজেন্টেশনে চিন্তা করেছেন?
একবার ভেবে দেখেছেন যদি এই শার্ট না থাকতো কত জায়গায়ই না আমরা বেমানান হয়ে যেতাম। এটি এমন একটি পোশাক যা ছাড়া আমাদের জীবন অকল্পনীয়। কখনও কি জানতে ইচ্ছা হয় কিভবে পেলাম আমরা এই শার্ট। আসুন আজ জেনে নেই শার্টের ইতিহাস (History Of Shirt)।
▶️ শার্ট আমাদের শরীরের উপরের অংশে পরিধান করার একটি পোশাক যা সাধারণত সামনের অংশে বোতামযুক্ত থাকে, এর সাধারণত একটি কলার এবং লম্বা বা ছোট হাতা থাকে।
✔️ স্যুটের সঙ্গে মানানসই পোশাকের মধ্যে সবচেয়ে সুন্দর হলো শার্ট! শার্ট সর্বদা একটি ভদ্রলোকের প্রতীক হিসাবে বিবেচিত হয়ে আসছে যুগের পর যুগ। সাধারণত শার্টগুলি সেলাইযুক্ত হয়ে থাকে এবং শরীরের সাথে সামঞ্জস্য রেখে শার্ট গুলো তৈরী করা হয়।
▶️ শার্ট সপ্তদশ শতাব্দীতে এক ধরণের অন্তর্বাস (Underwear) ইউরোপীয় পোশাক হিসাবে প্রথম উপস্থিত হয়েছিল, যা ঘাম এবং অন্যান্য ময়লা থেকে স্যুটকে রক্ষা করার জন্য ডিজাইন করা হয়েছিল।
✔️ বলা হয়ে থাকে মহিলাদের সেমিজ এর সাথে পুরুষদের শার্টের সাথে একটি ঘনিষ্ঠভাবে সম্পর্ক আছে, সেমিজই আধুনিক শার্টে পরিনত হয়েছে বলে ধারণা করা হয়।
মধ্যযুগীয় শিল্পে শার্ট কেবল রাখাল, বন্দী এসব লোকেরা ব্যবহার করত।
▶️ সপ্তদশ শতাব্দীতে পুরুষদের শার্টগুলিকে প্রদর্শন করার অনুমতি দেওয়া হয়েছিল।
আঠারো শতকের গোড়ার দিকে শার্টগুলি নিজের মতো করে পোশাক শিল্পে আত্নপ্রকাশ করেছে। এর সাদামাটা স্টাইল এবং সৌন্দর্য পুরুষদের জন্য অপরিহার্য পোশাক হিসাবে সুনাম বাড়িয়ে তুলেছিলো সেই সময়ে।
✔️ ইউরোপীয় এবং আমেরিকান মহিলারা ১৮৬০ সালে শার্ট পরা শুরু করে।
![]() |
| পুরুষদের শার্ট |
▶️ রঙ্গিন শার্টের ব্যবহার উনিশ শতকের শেষের দিকে শুরু হয়েছিলো। পুরানো জর্জ কালেব বিংহামের চিত্রকর্ম গুলোতে দেখা যায় "বিংশ শতাব্দী পর্যন্ত কেবল নিম্ন-স্তরের শ্রমিকদের জন্য তাদের নৈমিত্তিক পোষাক হিসেবে শার্ট ব্যবহ্নত হতো।
✔️ একজন ভদ্রলোকের জন্য শার্ট বা আকাশী নীল রঙের শার্ট পরা ১৮৬০ সালে অচিন্তনীয় ছিল, তবে ১৯২০ সালের দিকে এটি স্ট্যান্ডার্ড পোষাকে ভদ্রসমাজে জায়গা করে নেয়।
ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি বা তার আগে, কেবলমাত্র ভদ্রলোকেরাই শার্ট পরার সামর্থ্য রাখতেন। তখনকার শার্টগুলি এত সহজেই নষ্ট হয়ে যেত যে, এটি ব্যবহার করা অযৌক্তিক মনে হতে লাগতো। উনিশ শতকের মধ্যভাগের পরে প্রযুক্তির বিকাশ ঘটায় শার্টের বাজার প্রসারিত হয়েছিল।
▶️ বর্তমানে শার্ট ছাড়া ফর্মাল স্টাইল কল্পনা করা যায় না। কালের আর্বতনে বিভিন্ন ভাবে পরিবর্তন হয়ে আমরা পেয়েছি আজকের এই মার্জিত শার্ট, যেটি আমাদের স্মার্টনেস ফুটিয়ে তোলার মূখ্য ভূমিকা পালন করছে।
Writer
মোঃ মারুফ আহম্মেদ
ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ
ড. এম এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, রংপুর। (DWMTEC)






0 মন্তব্যসমূহ