ঢাকাতে আবার গার্মেন্টস কর্মীদের ভাংচুর, দোষ কার?

BD24Live

ঢাকাতে আবার গার্মেন্টস কর্মীদের ভাংচুর, দোষ কার?

Latest Textile | নিজস্ব প্রতিবেদক


বর্তমানে করোনার ভাইরাসের চরম ঝুঁকির মধ্যেও রাজধানীর মিরপুর ১৩ নম্বরের গার্মেন্টস কর্মীরা শতভাগ বোনাসের দাবিতে রাস্তা অবরোধ করে রেখেছেন। খবর বিডি২৪ এর।

আজ মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টা থেকে কর্মীরা রাস্তা অবরোধ করে আন্দোলন করতে থাকেন। এসময় কয়েকটা গাড়ি ভাংচুর করে শ্রমিকরা।

গার্মেন্টস কর্মীরা জানান, "আমাদের অর্ধেক বেতন দিয়েছে। কিন্তু আমাদের বোনাস এখন পর্যন্ত দেয়নি। অন্যসব গার্মেন্টসে বোনাস শতভাগ দিয়েছে। কিন্তু আমাদের গার্মেন্টস থেকে অর্ধেক বোনাস দেবে বলছেন মালিকপক্ষ‌। অন্য গার্মেন্টসের কর্মীদের মত আমরাও শতভাগ ঈদ বোনাস চাই"।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম জামান বলেন, "শতভাগ বোনাসের দাবিতে আন্দোলন করছেন গার্মেন্টস কর্মীরা। মিরপুর ১৩ নম্বরের প্রধান সড়কের এক পাশে শ্রমিকরা আছেন অন্য পাশ দিয়ে গাড়ি চলাচল করছে। আমরা তাদের বোঝানোর চেষ্টা করছি"।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ