Latest Textile | নিজস্ব প্রতিবেদক
শতভাগ রপ্তানিমুখী গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পকে প্রণোদনা দেওয়ার লক্ষ্যে ২০২০–২১ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে বস্ত্র শিল্পকে সংশিষ্ট সংগঠনের ন্যায্য প্রস্তাবসমূহের আলোকে কতিপয় পণ্য (যেমন- আরএফআইডি ত্যাগ, ইন্ডাস্ট্রিয়াল র্যাকিং সিস্টেম, কাটিং টেবিল ইত্যাদি) আমদানিতে রেয়াতি সুবিধা দেওয়ার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
আজ (১১ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উত্থাপনকালে এ প্রস্তাব দেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বাজেট উত্থাপনকালে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, "করোনা ভাইরাস (কোভিড-১৯) এর ফলে সৃষ্ট বৈশ্বিক মহামারিতে বিপর্যস্ত অর্থনীতিকে পুনর্গঠনের জন্য কর্মসংস্থান ও বিনিয়োগ সৃষ্টিতে শিল্পখাতের গুরুত্ব অপরিসীম। শিল্পখাতে বিনিযোগ বৃদ্ধি, যথাযথ প্রতিরক্ষণের মাধ্যমে বিদ্যমান শিল্পের বহুমুখী প্রসারের কৌশল অবলম্বনে শিল্পখাতের বিভিন্ন উপখাতের জন্য এ প্রস্তাব করছি"।
২০২০–২১ অর্থবছরে প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। আজ ৩টায় জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপন শুরু করেছেন অর্থমন্ত্রী।





0 মন্তব্যসমূহ