Latest Textile | Md. Rabin Hossain
বস্ত্র শিল্পে সেলাই মেশিনের ব্যবহার এক অবিস্মরণীয় অবদান । পোশাকে আধুনিকতা ও ডিজাইনের পরিমাণ দিনদিন বাড়ছে, তেমনি এই মৌলিক ডিজাইনের কাজকে ফুটিয়ে তুলতে নতুন নতুন সুইং মেশিনের ব্যবহার ও তত বাড়ছে৷ আসুন জেনে নেওয়া যাক সুইং মেশিন সম্পর্কে বিস্তারিত ভাবে।
▶️ ইন্ডাস্ট্রিতে ব্যবহারকৃত সুইং মেশিন গুলো নিম্নরুপঃ
✔️১. সিংগেল নিডেল লক স্টিচ মেশিন (Single Needle Lock Stitch Machine):
 |
| Single Needle |
সিংগেল নিডেল লক স্টিচ মেশিনকে প্লেন নিডেল সুইং মেশিন ও বলা হয়ে থাকে। ইন্ডাস্ট্রিতে সুইংয়ের কাজে এটি সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে। এই ধরনের মেশিনে ২ ধরনের সুতা ব্যবহার করা হয়ে থাকে যার একটি নিডেলে ও অপরটি ববিনে।
বৈশিষ্ট্যঃ
১. মেশিন স্পিড ৪০০০-৫০০০ আর.পি.এম.।
২. স্টিচ পার ইন্স (SPI) ৭-৯টি।
৩. নয়েজ লেভেল খুবই কম এবং
৪. লেস ভাইব্রেশন যুক্ত হওয়ায় এটি একটি পরিবেশ বান্ধব মেশিন।
ওভেন গার্মেস্ট ইন্ডাস্ট্রিতে এটি সবচেয়ে বেশি ব্যাবহৃত হয়। এটি সাধারণত শার্ট-প্যান্ট, জ্যাকেট, সুট,কোট,বেড শিট, ব্যাগ ও লেদার সুইংয়ের কাজে ব্যবহার করা হয়।
✔️২. ডাবল নিডেল লক স্টিচ মেশিন (2-Needle Lock Stitch Machine) :
 |
| Double Needle |
ডাবল নিডেল লক স্টিচ মেশিন অনেকটা সিংগেল নিডেল লক স্টিচ মেশিনের ন্যায় কাজ করে থাকে। এই মেশিনে ২ টি নিডেল ও ২ টি ববিন ব্যবহার করা হয়। এটি সর্বপ্রথম জাপানি Juki কম্পানি উদ্ভাবন করে থাকে। সেলাইয়ের ক্ষেত্রে সুপার ইম্পোজড সিম অনুযায়ী কাজ করে। টি.পি. আই ৫"। কালার ও ভারী ফেব্রিকস ও বেল্ট টাউজার সেলাইয়ে বেশি ব্যবহার হয়ে থাকে। প্রতি সেকেন্ডে স্টিচ করার ক্ষমতা ৪০০০-৫০০০ (SPM)। নয়েজ লেভেল খুবই কম।
✔️ ৩. ওভার লক স্টিচ মেশিন (Over Lock Stitch Machine):
 |
| Over Lock |
ওভার লক স্টিচ মেশিন merrow মেশিন কোম্পানি ১৮৮১ সালে প্রথম উদ্ভাবন করেন। এই মেশিনগুলো অনেক হাই স্পিডে চলে প্রায় ১০০০-৯০০০ আর. পি.এম.। এই মেশিনগুলো সাধারণত দুই বা ততোধিক ফেব্রিকসের প্রান্ত বা কিনারা সুইংয়ের কাজে ও কাপড়ে অতিরিক্ত শক্তি বৃদ্ধির জন্য ব্যাবহৃত হয়।
▶️ কিছু লক স্টিচ মেশিনের প্রকারভেদ:
(ক) ৩-থ্রেড ওভার লক মেশিন (3- Thread over Lock Machine) : কাপড়ের দুই প্রান্ত বা কিনারা মজবুদ সেলাইয়ের কাজে সবচেয়ে বেশি ব্যবহারকৃত সুইং মেশিন।
(খ) ৪ - থ্রেড ওভার লক মেশিন ( 4-Thread Over lock Machine) : কাপড়ে অতিরিক্ত সৌন্দর্য ফুটিয়ে তুলতে কিছু অতিরিক্ত সেলাই কার হয়, যেগুলো সাধারণ ডিজাইনের কাপড়ের থেকে আলাদা। আর এই সৌন্দর্য পূর্ণ কারুকাজ ফুটিয়ে তুলতে এই সুইং মেশিন ব্যবহার করা হয়।
✔️ ৪. ফ্লাট লক মেশিন (Flat Lock Machine):
 |
| Flat Lock |
এটি জাপানি juki কোম্পানি উদ্ভাবন করেন। এর মডেল এম. এফ. ডি ৪৭৬০৫ইউ। এটি এক ধরনের চেইন স্টিচ মেশিন । নিট/ওভেন উভয়ই ফেব্রিকস সুইংয়ে এটি ব্যবহার করা হয়। এই মেশিন ফ্লাট বেল্ট অথবা সিলিন্ডার বেল্ট ২ ধরনের হয়ে থাকে। ফ্লাট বেল্ট কাপড় সুইংয়ের কাজে এবং সিলিন্ডার বেল্ট জামার হাতা ও কলার সুইংয়ের কাজে ব্যবহার করা হয়।
বৈশিষ্ট্যঃ
১.এই মেশিনে ৪ টি নিডেল ব্যবহার করা হয়।
২.এটি অত্যন্ত ব্যায়বহুল মেশিন।
৩.মেশিন স্পিড ৬০০০ আর.পি.এম।
✔️ ৫. সিংগেল নিডেল চেইন স্টিচ (Single Needle Chain Stitch Machine):
 |
| Single Chain |
জাপানি কোম্পানি juki এম.এইচ- ৪৮১ মডেলের এ মেশিনটি ডিজাইনযুক্ত সেলাইয়ের কাজে ব্যবহারের উদ্দেশ্য সফল উদ্ভাবন করেন। পুরুষদের টি- শার্টের ইয়োক জয়েন্ট, শার্টের ভেতরের জয়েন্ট, কলার,বেল্ট ও কোট সেলাইয়ের জন্য এটি বহুল আলোচিত সুইং মেশিন। এর স্পিড ৫৫০০ আর.পি. এম।
✔️ ৬. ডাবল নিডেল চেইন স্টিচ মেশিন ( 2- Needle Chain stitch Machine):
 |
| Double Chain |
জুকি এম. এইচ-৩৮০ মডেলের এ মেশিনটি মোটা ও ভারী ফেব্রিকস সেলাইয়ের কাজে ব্যবহার করা হয়। এর সর্বোচ্চ স্পিড ৬০০০ আর.পি. এম। জিন্স শার্ট ও প্যান্ট, পকেট, শিশুদের পোশাক ও জিপারের এটাচমেন্টে এটি সাধারণত ব্যবহার করা হয়।
আরও পড়ুন
Writer
Md. Rabin Hossain
Executive Ambassador - Latest textile
Sheikh Kamal Textile Engineering College
0 মন্তব্যসমূহ