রেমি (Ramie) : এক বিশেষ ধরনের ফাইবার


Latest Textile | Fawaz Mahmud Shakib


Ramie হলো Plantae রাজ্যের Boehmeria গণের B. nivea প্রজাতির উদ্ভিদ। Ramie এক ধরনের ভেজিটেবল ফাইবার। প্রাকৃতিক ফাইবারের (Natural Fiber) মধ্যে এটি অন্যতম।

▶️ বৈজ্ঞানিক শ্রেণিবিন্যাস:
Kingdom : Plantae
Clade: Tracheophytes
Clade: Angiosperms
Clade: Eudicots
Clade: Rosides
Order: Rosales
Family: Urticaceae
Genus: Boehmeria
Species: B. nivea

▶️ বিস্তারিত :
Ramie শব্দটি malay শব্দ Rami থেকে এসেছে। এটি এক ধরনের পুষ্পক উদ্ভিদ। সাধারণত দুই ধরনের হয়ে থাকে।যথা:

✔️1. White Ramie
✔️2. Green Ramie.

White Ramie হলো True Ramie যা চাইনিজ  Ramie নামেও পরিচিত। সাধারণত জীবনকাল ৬-২০ বছর। উচ্চতা ১-২.৫ মিটার (৩-৮ ফুট)।
পাতা হৃৎপিন্ড আকৃতির এবং ৭-১৫ সে.মি.(২.৮-৫.৯ ইঞ্চি) লম্বা ও ৬-১২ সে.মি. (২.৪-৪.৭ ইঞ্চি) প্রশস্ত। এর ফাইবার হলো বাস্ট ফাইবার। প্রধান উৎপাদকারী দেশ সমূহ হলো ব্রাজিল, ফিলিপাইন, ভারত, দক্ষিণ কোরিয়া এবং থাইল্যান্ড। আমদানিকারক দেশ সমূহ হলো জাপান, জার্মানি, আমেরিকা, ফ্রান্স।

▶️ ব্যবহার:
টেক্সটাইল শিল্পে এর বহুবিধ ব্যবহার রয়েছে।

আদিম যুগ থেকে মানুষ যতই সভ্যতার দিকে এগিয়ে যাচ্ছে ততই রূচিশীলতা ও সৌখিনতার প্রদর্শন দেখা  যাচ্ছে। Ramie সুতা সেলাই, পণ্য প্যাকিং, মাছের জাল, কেনভাস, টেবিল ক্লথ, ফিল্টার পেপার ইত্যাদি তৈরীতে ব্যবহার করা হয়। এছাড়া গৃহসজ্জাতে এর ব্যবহার পরিলক্ষিত হয়।

▶️ কেন টেক্সটাইল ফাইবার হিসেবে ব্যবহার করা হয়:

✔️ ১.ব্যাকটেরিয়া, ফাংগাস,পচন,পতঙ্গের আক্রমণ প্রতিরোধী।।
✔️ ২.শোষণ ক্ষমতা প্রচণ্ড,
✔️ ৩.ডাইং চমংকার হয়,
✔️ ৪.দাগরোধী,
✔️ ৫. জলসিক্ত অবস্থায় দৃঢ়তা বৃদ্ধি পায়।
✔️ ৬.প্রচণ্ড তাপমাত্রায় সংকুচিত হয় না,
✔️ ৭.দৃঢ় ও মজবুত। রিপোর্টে দেখা যায় এর প্রসারণ ক্ষমতা তুলা থেকে ৮ গুণ এবং সিল্ক থেকে ৭ গুণ,
✔️ ৮.সহজে ব্লিচিং করা যায়।


Writer
Fawaz Mahmud Shakib
NITER-TE
Executive Ambassador


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ