করােনা পরবর্তী ৫০ বিলিয়ন ডলার রপ্তানী সম্ভাবনা: প্রস্তাবনা-১


Latest Textile | Habibur Rahman


আমাদের কারখানা খুলে দেয়ার পর, অনেকেই আমরা সবচেয়ে সংকটে পড়বাে ফুল ক্যাপাসিটি ইউটিলাজেশন নিয়ে। ধরুন আপনার ৯৫ টা নিটিং মেশিন আছে তার ভিতর মাত্র ৬০ টা চালানাের মত অর্ডার আছে বাকি গুলাের ডায়া মিলছেনা, ডিজাইন মিলছেনা বা অর্ডারই নাই। আমাদের গ্রুপে জয়েন করে আপনার খালি ক্যাপাসিটি জানিয়ে দিন। অর্ডার দেয়ার জন্য অসংখ্য কারখানা আপনাকে খুঁজে বেড়াচ্ছে। আমরা ডিজিটালি কানেক্টেড না তাই জানিনা। নিটিং, ডায়িং, কাটিং, সুইং, এমব্রয়ডারি, প্রিন্টিং নিয়ে সকলেই এই যন্ত্রনা বয়ে বেড়াচ্ছেন আমি জানি।

"স্মার্ট ফ্যাক্টরী ৪.০ সল্যুশন্স" এর পদক্ষেপ এর অংশ হিসেবে আমরা সারা বাংলাদেশের সমস্ত ফ্যাক্টরি কে অ্যামাজন ক্লাউড সার্ভিসের আওতায় আনার জন্য কাজ শুরু করেছি , সকলকে অনুরােধ করবাে আমাদের যাত্রায় সামিল হতে।

আমি বিশ্বাস করি আমরা এই কানেক্টিভিটি তৈরী করে সকলের ক্যাপাসিটি সকলেই শেয়ারড করতে পারলে আমরা আরাে ১৫% বেশি প্রােডাকশন করতে পারবাে। তাহলে রপ্তানী বেড়ে ৩৯.১০ বিলিয়ন ডলার হবে।

আমাদের পিপিই প্রােডাক্ট প্রমােশনের জন্য এই গ্রুপকে আপাতত কিছুদিনের ডেডিকেট করছি, এই গ্রুপে কোন ফ্যাক্টরী তে কে, কি উৎপাদন করছেন তা বিশদ বর্ণনা করবেন। অনেক ক্রেতাই এখনও আপনাদের খবর জানেন না। সারা বাংলাদেশেই সবার এই পিপিই সামগ্রী খুঁজছেন। দয়া করে সকলকে জয়েন করার অনুরােধ করুন ।


Writer:
Habibur Rahman
Smart Factory 4.0 Consultant for Textile Apparel Industries;
County Head, Quantity Improvement Solutions;
Founder, Jobs For U.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ