অল্প কথায় ডাই ও ডাইং


Latest Textile | Bristi Shaha


“ডাই" যার আভিধানিক অর্থ রং। সব রংই কিন্তু ডাই নয়। রং করার ফলে কাপড়ের ভৌত ও রাসায়নিক পরিবর্তন হয় যা বস্ত্র বা পোশাককে মনোরম ও আকর্ষণীয় করে তোলে। যে প্রক্রিয়ায় কাপড়ে রং যোগ করা হয়, তাই ডাইং।

▶️ বস্ত্র শিল্পে রং এর ব্যবহার অনেক আগে থেকেই। রং মূলত দুই প্রকার। যথা:

✔️১. প্রাকৃতিক রং বা ন্যাচারাল ডাই

✔️২. কৃত্রিম রং বা আর্টিফিসিয়াল ডাই

▶️ প্রাকৃতিক রং:
প্রাকৃতিক রং হল উদ্ভিজ রং যা গাছের লতা, পাতা, ফুল ইত্যাদি থেকে সংগৃহীত। একে ভেজিটেবল ডাইও বলা হয়। 

▶️ কৃত্রিম রং:
কৃত্রিম উপায়ে ল্যাবে যে রং তৈরি করা হয় সেগুলো কে কৃত্রিম রং বলে। কৃত্রিম রং কে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে :
✔️১. অম্ল বা এসিড ডাই: সুতা বা বস্ত্র রং করার জন্য বিভিন্ন রকম এসিড ব্যবহার করা হয় বলে তাকে এসিড ডাই বলে।

✔️২. ক্ষার জাতীয় রং বা বেসিক ডাই : ক্ষার জাতীয় রং সুতি, লিনেন, রেশম ও পশম বস্ত্র রং করার ক্ষেত্রে ব্যবহার করা হয়।

✔️৩. ডিরেক্ট রং বা প্রত্যক্ষ ডাই : সুতি বা লিনেন তন্তুুতে সরাসরি রং প্রয়োগ করা হয়।

✔️৪. ন্যাপথল বা এজোডাই : সুতি বস্ত্রের পাকা রং করতে ব্যবহার করা হয়।

✔️৫. ভ্যাট ডাই বা ভ্যাট রং: সুতি, লিনেন বস্ত্রে প্রয়োগ করা হয়।

✔️৬.পিগমেন্ট রং: পিগমেন্ট রং ছাপার কাজে ব্যবহার করা হয়।

✔️৭.মরড্যান্ট বা আস্তর জাতীয় রং:  রং পাকা করানোর জন্য আস্তর ধরাতে হয়। এই আস্তরই মরডেন্ট। মরডেন্ট হিসেবে ফিটকিরি, সোডিয়াম, লোহা ইত্যাদি ব্যবহার করা হয়।

▶️ ডাইং এর উদ্দেশ্য:

✔️(১) সাদা কাপড় কে রঙিনজাত  করার জন্য ডাইং করা হয়।

✔️(২)ক্রেতার নিকট কাপড় কে অধিক আকর্ষনীয় করে তোলার জন্য। 

✔️(৩)কাপড় কে আরও উজ্জ্বল করার জন্য। 

✔️(৪)কাপড়কে বাজারজাত এর পর তা উর্ধ্বমূল্যে বিক্রয় করার জন্য।


▶️ টেক্সটাইল রং এর প্রভাব:
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ফুড কালার হিসেবে কিছু রং অনুমোদন করেছে।কিছু অসাধু ব্যবসায়ীরা টেক্সটাইল রং কে খাবারের রঙ হিসেবে ব্যবহার করে যা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।

Writer
Bristi Shaha
SARSTEC-AE
Asstt. Committee Manager

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ