কার্ডিং মেশিন নিয়ে কিছু কথা: পর্ব ১


Latest Textile | G. M. Abir Hossain

▶️কার্ডিং (Carding) কাকে বলে?

কাছাকাছি অবস্থিত দুটি বিপরীতমুখী ওয়্যার বা ধাতব দ্বারা চলমান পৃষ্ঠের আশঁ সমূহকে সোজা ও সমান্তরাল করে একক আঁশের পর্যায়ে নিয়ে আসে ও তুলার আঁশের মধ্যে ময়লা ও অপদ্রব্য দূর করে এবং পরিষ্কার দঁড়ির আকৃতির স্লাইভার তৈরি করে তাকে "কার্ডিং" বলে।

▶️কার্ডিং মেশিনকে কেনো স্পিনিং এর হৃদপিণ্ড বলা হয় (Heart Of Spinning)?

ইয়ার্ন অথবা সুতা তৈরির ধারাবাহিকতায় (Yarn Manufacturing) একটি স্পিনিং মিলের মেশিন এর ধাপ অনুসারে ব্লো-রুম এর পরেই কার্ডিং মেশিনের অবস্থান।

তুলার আশঁ সমূহ পরিষ্কার করার জন্য ব্লো-রুমের পর শেষ মেশিন হিসেবে কাজ করে কার্ডিং মেশিন।কার্ডিং মেশিন সাধারণত আশঁ সমূহকে খুলে একক আঁশের পর্যায়ে নিয়ে আসে এবং তুলার মধ্যে থাকা অপদ্রব্যগুলো পরিষ্কার করে।আর এ কারণে কার্ডিং মেশিনকে স্পিনিং এর হৃদপিণ্ড বলা হয়। 

▶️এছাড়াও কার্ডিং মেশিনকে স্পিনিং মিলের কেন্দ্রবিন্দুও বলা হয়।ব্লো-রুম দ্বারা তুলোর মোট অপদ্রব্যর ৬০-৬৫℅ দূর করা যায় আর বাকি অপদ্রব্য পুরোটাই কার্ডিং মেশিন দ্বারা দূর করা হয়।তাছাড়া কার্ডিং মেশিন মানে সুতা তৈরির প্রাথমিক পর্যায়ে মানে,স্লাইভার তৈরি করে যা পরবর্তীতে ড্রাফটিং ও ডাবলিং এর মাধ্যমে হালকা থেকে হালকা করে সুষম সুতা তৈরি করা সম্ভব। 

▶️কার্ডিং মেশিনের পার্টসমূহঃ

★ডাক্টিং পাইপ
★চুট ফিড
★ফিড রোলার
★ট্রান্সপোর্ট রোলার
★ব্রাশ রোলার
★ফ্লাট
★ফিক্সড কার্ডিং বারস
★টেকার ইন
★গ্রিড বার
★সাকশন ডাক্ট
★মেইন সিলিন্ডার 
★ডফার
★স্ট্রিপিং ডিভাইস
★ক্যালেন্ডারিং রোলার
★কয়লার
★ক্যান

▶️কার্ডিং মেশিনের উদ্দেশ্যঃ

১) আশঁ সমূহকে একক আঁশের পর্যায়ে নিয়ে আসা
২) আশঁ সমূহকে মিক্সিং করা
৩) আশঁ সমূহকে ব্লেন্ডিং করা
৪) আশঁ সমূহকে সোজা ও সমান্তরাল করা
৫) ক্ষুদ্র আশঁ দূর করা
৬) অপদ্রব্য দূর করা
৭) স্লাইভার তৈরি করা
৮) আশঁ সমূহকে ঘনীভূত করা
৯) ব্লো-রুম থেকে তৈরি অপরিপক্ক আশঁ থেকে নেপস সমূহ দূর করা।

▶️কার্ডিং মেশিনের গুরুত্বঃ

সুতা তৈরির ক্ষেত্রে কার্ডিং মেশিনের গুরুত্ব অনেক বেশি। তুলার অপদ্রব্যকে প্রাথমিকভাবে ব্লো-রুম আংশিক দূর করার পর কার্ডিং মেশিন দ্বরা বাকী অপদ্রব্য মুক্ত না করা হলে উক্ত আশঁ দ্বারা সুতা তৈরি করা সম্ভব হবে না। তাই সুতা তৈরির ক্ষেত্রে কার্ডিং মেশিনের গুরুত্ব অপরিসীম।


আরও পড়ুন

Writer
Committee Manager
Department Of Textile Engineering
Shyamoli Textile Engineering College (STEC)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ