RMG নামক সোনার হরিনের ফায়দা কে লুটছে?


RMG নামক সোনার হরিনের ফায়দা কে লুটছে?

Latest Textile | Rabby Islam

RMG (Ready Made Garments) সেক্টরে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। বৈদেশিক মুদ্রার প্রায় ৮৩ শতাংশ আসে এই ক্ষাত থেকে। পুরো বিশ্ব বাংলাদেশকে এই একটা কারনেই রাতারাতি চিনে ফেলেছে। পোশাক শিল্পের এত সমৃদ্ধি হওয়ায় আমাদের দেশে পোশাক শিল্পের বানিজ্য বেড়েই চলেছে। অনেক দেশে শোনা যায় মানুষ মার্কেটে এসে খোজ করে Made in Bangladesh এর পন্য।
সাম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের একটা সাক্ষাতকারে তিনি বলেছেন বাংলাদেশী শার্ট বেশি আরামদায়ক (Comfortable)।

এই পোশাক শিল্পের এত কদর রয়েছে পুরো পৃথিবীতে যে এই শিল্পকে সোনার হরিণ বললে ভুল হবে  না।
তবে এই সোনার হরিণের ভোগ বিলাস কে করে?
শ্রমিক পক্ষ ৮ ঘন্টা বা তার বেশি কাজ করে প্রতিদিন। কিছু কিছু গার্মেন্টসে অত্যাধিক কাজ করায়৷ কিন্তু বেতন দেয়ার সময় মালিক পক্ষ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত আচরণ করে থাকে। করোনা মহামারী পরিস্থিতিতে সবাই সে দৃশ্য প্রতক্ষ করেছেন।

মালিক পক্ষ অনেক বড় একটা সংখ্যার টাকা খরচ করে, শ্রম দিয়ে একটা ফ্যাক্টরি  প্রতিষ্ঠা করে। তারা নিঃসন্দেহে অনেক পরিশ্রম এবং ইনভেস্ট করে৷ তাদের প্রফিটের জন্য করে। তবে তাদের এই প্রফিট/লাভ করা উচিত শ্রমিকদের পারিশ্রমিক ঠিকভাবে পরিশোধ করে। বৈষম্য তৈরী করা উচিত নয়। টেক্সটাইল ইঞ্জিনিয়ার দের অতিরিক্ত সময় অফিসে অবস্থান করতে হয়। এটিও একটি বৈষম্য।

যাদের পরিশ্রমে এই পোশাক তৈরি হয় মূলত তাদেরই এই সোনার হরীনের ভাগ দেয়া উচিত ছিলো।
কিন্তু ব্যাপারটা যদি এমন হয় যে, পিটিয়ে সন্তানকে গোল্ডেন A+ পাওয়ার মতো পড়াশোনা করালো এবং পেলো আবার রেজাল্টের দিন সন্ধায় লাঠি নিয়ে পড়াতে বসালো। তহলে মূলত A+ যে পেলো সে শান্তি পেলো না। কিন্তু যদি নিজ ইচ্ছায় পড়ে A+ পায় পারিবারের শাসনে নয় সাপোর্ট। তাহলে সেটা সবার জন্য উপভোগ্য এবং খুশির।

তাই শ্রমিকদের শোষন করে পোশাক শিল্প টিকিয়ে রেখে আদতে শ্রমিকদের খুশির কিছু হচ্ছে না। সোনার হরিনের ভোগ বিলাস তাদের অগোচরেই হচ্ছে।
শ্রমিকরা এদেশের সম্পদ,  টেক্সটাইল ইঞ্জিনিয়ার রা এদেশের সম্পদ, পোশাক শিল্প এদেশের সম্মান।


Writer:
Rabby Islam
Executive Ambassador - Latest Textile
SARSTEC
9th Batch

Editor:
Shahaparan Abdullah
Committee Manager - Latest Textile
Shahid Abdur Rab Serniabat Textile Engineering College

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ