এক নজরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি



Latest Textile | Md. Imran Hasan

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (Daffodil International University - DIU) বাংলাদেশের একটি বেসরকারী পর্যায়ের উচ্চ শিক্ষা দানকারী প্রতিষ্ঠান। প্রাইভেট বিশ্ববিদ্যালয় অ্যাক্ট ১৯৯২ অনুযায়ী বাংলাদেশের রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকায় ২০০২ সালের ২৪ জানুয়ারি এ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। উচ্চ শিক্ষা প্রতিষ্ঠার জন্য জাতিসংঘের সাথে চুক্তি স্বাক্ষরিত হয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির। এ বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের আরো ৪টি বিশ্ববিদ্যালয়সহ ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিসের সদস্য।

▶️ক্যাম্পাসঃ
আশুলিয়া ক্যাম্পাস, সাভার;
ঢাকার ধানমন্ডি, আশুলিয়া ও উত্তরায় বিশ্ববিদ্যালয়টির ৩টি ক্যাম্পাস রয়েছে। এরমধ্যে আশুলিয়া ক্যাম্পাস সর্ববৃহৎ এবং স্থায়ী ক্যাম্পাস। এতে রয়েছে ক্রিকেট খেলার মাঠ, হোস্টেল, গলফ খেলার মাঠ, বাস্কেট বল কোর্ট, সুইমিং পুল ও অডিটোরিয়াম।

▶️অনুষদ ও বিভাগসমূহঃ

স্থায়ী ক্যাম্পাস, সাভার
সাভার ক্যাম্পাসে স্থাপিত শহীদ মিনার

▶️সাভার ক্যাম্পাসঃ
বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে ৫ টি অনুষদ এর অধিনে ২৩ টি বিভাগ রয়েছে।

> সায়েন্স অ্যান্ড ইনফর্মেশন টেকনোলজি অনুষদ
> কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ
> এনভারমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগ
> সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগ
> মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি বিভাগ
> ন্যাচেরাল সায়েন্স বিভাগ
> বিজনেস অ্যান্ড একোনমিক্স অনুষদ
> বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগ
> কমার্স বিভাগ
> রিয়াল ইস্টেট বিভাগ
> টুরিজম অ্যান্ড হস্পিটালিটি 
> ম্যানেজমেন্ট বিভাগ
> ইন্ট্রাপ্রেনারসিপ ডেভেলপমেন্ট বিভাগ(বাংলাদেশে প্রথম)

▶️ইঞ্জিনিয়ারিং অনুষদঃ

> ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমুনিকেশন বিভাগ
> টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ
> ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ
> আর্কিটেকচার বিভাগ
> সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ
> এলাইড হেলথ সায়েন্স অনুষদ
> ফার্মেসী বিভাগ
> নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগ
> পাবলিক হেলথ বিভাগ
> লাইফ সায়েন্স বিভাগ
> জেনেটিক্স অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ
> হিউমেনেটিস অ্যান্ড সোস্যাল

▶️ সায়েন্স অনুষদঃ

> ইংরেজি বিভাগ
> আইন বিভাগ
> সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ

▶️সংগঠনসমূহঃ

শিক্ষার্থীদের নানাবিধ প্রতিভা বিকাশ এবং চর্চার জন্যে রয়েছে একাধিক সংগঠন।

> ড্যাফোডিল প্রথম আলো বন্ধুসভা,
> ডিআইইউ সাইক্লিস্টস,
> ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব,
> ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি,
> ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কালচারাল ক্লাব,
> ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কমিউনিকেশন ক্লাব,
> ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ককশিট ক্লাব,
> ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিজনেস এন্ড এডুকেশন ক্লাব,
> ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কম্পিউটার এন্ড প্রোগ্রামিং ক্লাব,
> সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ক্লাব,
> ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ভলান্টারি সার্ভিস ক্লাব,
> ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইংলিশ লিটারেরি ক্লাব,
> ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি টেক্সটাইল ক্লাব,
> ড্যাফোডিল মুট কোর্ট সোসাইটি,
> ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাইবার সিকিউরিটি ক্লাব,
> ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রোবটিক্স ক্লাব,
> ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ন্যাচার স্টাডি ক্লাব,
> ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রিয়েল এস্টেট এসোসিয়েশন,
> ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এন্ট্রেপ্রেনারশিপ ক্লাব,
> ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব,
> ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড ন্যাশনস এসোসিয়েশন,
> ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ফার্মাসিয়া ক্লাব,
> ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি হেলথ ক্লাব,
> স্যোশাল বিজনেস স্টুডেন্ট ফোরাম,
> ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিএনসিসি,
> ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার স্কাউট গ্রুপ,
> ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাব।

▶️ গ্রন্থাগারঃ
বিশ্ববিদ্যালয়টির ধানমন্ডি ক্যাম্পাসে রয়েছে ৬ তলা বিশিষ্ট লাইব্রেরি। লাইব্রেরিটিতে ২৪,০০০ বই, ১৩,৫০০ ই-বুক, ২,৫০০ প্রোজেক্ট রিপোর্ট এবং ২,৫০০ ই-জার্নাল রয়েছে। প্রতিটি লাইব্রেরিতে রয়েছে ফ্রি ইন্টারনেট সুবিধা যাতে করে ছাত্র ছাত্রীরা পৃথিবীর বিভিন্ন দেশের লাইব্রেরি ও অন্যান্য বিষয় সম্পর্কে তথ্যাবলী সংগ্রহ করতে এবং নিজের কাজে ব্যবহার করতে পারে।

▶️ল্যাব সুবিধাঃ

শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা দানের জন্য এখানে রয়েছে-

> কম্পিউটার ল্যাব
> ইলেকট্রিক ল্যাব
> মাল্টিমিডিয়া ল্যাব
> টেক্সটাইল ল্যাব

▶️আবাসিক হলঃ
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সংকট দূরীকরণে আশুলিয়া ক্যাম্পাসে ৬টি ভবন নিয়ে পরিচালনা করা হয় আবাসিক হল।

▶️প্রাপ্তিঃ
ইন্টারন্যাশনাল আসোসিয়েসন অফ ইউনিভার্সিটি এর সদস্য পদ লাভ।

> জীবন ও ইতিবাচক শক্তিতে ভরপুর, ২০০০০ এরও বেশি শিক্ষার্থীর জন্য শিক্ষা ও উদ্ভাবনকে সমর্থন করে। উন্নত পড়ালেখার পাশাপাশি তারা আমাদের মেধা বিকাশের জন্য সর্বদা সহযোগিতা করে যাচ্ছে। ‘এক শিক্ষার্থী এক ল্যাপটপ’ প্রকল্পের অধীনে ডিআইইউ শিক্ষার্থীর মধ্যে ২৫০০০ এরও বেশি ফ্রি ল্যাপটপ বিতরণ করেছে। ক্যাম্পাসটির সৌন্দর্যের জন্য এটি সবুজ ক্যাম্পাস হিসেবেও পরিচিত। কবিতা লিখার জন্য যেমন কাব্যিক পরিবেশ প্রয়োজন হয় তেমনি ভাল পড়াশোনার জন্য ও একটি সুন্দর ক্যাম্পাস দরকার হয়। সৌন্দর্যের দিক থেকে আমার ক্যাম্পাস সকলের উর্ধে। তাই একজন ড্যাফোডিলিয়ান হয়ে আমি গর্বিত বোধ করি।

Writer:
Md. Imran Hasan
Campus Ambassador - Latest Textile
Daffodil International University
Department Of Textile Engineering

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ