PPE যখন ফ্যাশন শোতে, করোনা কিলার উদ্বোধনে


Latest Textile | নিজস্ব প্রতিবেদক

দেশে যখন করোনা ভাইরাসের ভয়ে ও রোগে জীবন যায় যায় ঠিক তখনই বাংলাদেশের বাজারে করোনা কিলার ফেব্রিকস ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী নিয়ে এসেছে রুট গ্রুপ অব কোম্পানিজ ও সুইজারল্যান্ডভিত্তিক একটি প্রতিষ্ঠান। সম্প্রতি অনুষ্ঠিত ফ্যাশন শোতে যাপিত জীবনের চিত্র তুলে ধরেন র‌্যাম্প মডেলরা।

সম্পূর্ণ ব্যতিক্রমী ফ্যাশন শো পরিবেশনের মধ্য দিয়ে বাংলাদেশের টেক্সটাইল খাতের জন্য নতুন এক প্রযুক্তির উদ্বোধন ঘোষণা করেন তারা। 
Collected
এই ফ্যাশন শোতে বিভিন্ন কিউতে করোনা কিলার ফেব্রিকস ও স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী যেমন পিপিই, ফেস মাস্ক, আইসোলেশন গাউন, ওভারঅল, সু-কাভার, ডেনিম, নন-ডেনিম, প্যান্ট, শার্ট, লেডিস ওয়্যার, টি-শার্ট, পলো শার্ট, হোম টেক্সটাইল, হাসপাতালের ইউনিফর্ম এবং এয়ার ফিল্টার প্রদর্শন করা হয়।

রুট গ্রুপের এই ফ্রেবিকস সিলভার এবং ভ্যাসিকাল প্রযুক্তির বিশেষ মিশ্রণে তৈরি অ্যান্টি মাইক্রোবিয়াল করোনা কিলার, যা দুই মিনিটে ৯৯ দশমিক ৯৯ শতাংশ ভাইরাস ধ্বংস করে। ২০ বার ধোয়ার পরেও টেক্সটাইল সামগ্রীতে করোনা কিলার কার্যকর থাকে। এছাড়া করোনা কিলার সমৃদ্ধ টেক্সটাইলস ও অ্যাপারেলসে ভাইরাস ও ব্যাকটেরিয়া সংস্পর্শে আসলে সেগুলোকে ধ্বংস করে দেয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ