Latest Textile | Tahmina Akter Mina
গত পোস্টে আমরা বস্ত্র বা কাপড়ের আকার প্রকার নিয়ে জেনেছি।
আজ জানা যাক বস্ত্র বা কাপড় তৈরির একটি প্রক্রিয়া উইভিং (Weaving) নিয়ে।
➡️ উইভিং (weaving) কি?
২ সেট সুতা অর্থাৎ ১ সেট টানা (Warp) সুতা এবং ১ সেট পড়েন (Weft) সুতার পরস্পরের ইন্টারলেসমেন্টের (Interlacement) মাধ্যমে যে প্রক্রিয়ায় কাপড় তৈরী করা হয় তাকে উইভিং বলে।
➡️ টানা সুতা (Warp yarn/Ends):
কাপড়ের উলম্ব দিকে যে সুতা অবস্হান করে তাকে টানা সুতা বলে ।
➡️ পড়েন সুতা (Weft yarn/Picks):
কাপড়ের আড়াআড়ি দিকে বা আনুভূমিক দিকে যে সুতা অবস্হান করে তাকে পড়েন সুতা বলে।
➡️ বয়নে (Weaving) ব্যবহৃত সুতার প্রয়োজনীয় গুণাবলী:
১. সুতাকে অবশ্যই সুষম হতে হবে।
২. সুতাকে অবশ্যই পরিষ্কার হতে হবে।
৩. কাপড় বয়নের সময় চাপ (stress) এবং ঘর্ষণ (friction) অতিরিক্ত সুতা না ছিড়ে সেরকম মজবুত অবশ্যই হতে হবে।
৪. সুতার গিট (knots) আদর্শ ধরণ ও আকার (Standard type and size) এর হতে হবে যাতে শানা এবং মাকুর মধ্য দিয়ে সহজে অতিক্রম করতে পারে।
৫. সুতাকে অবশ্যই স্হিতিস্হাপক গুণ সম্পন্ন হতে হবে।
৬. পড়েন সুতাকে অবশ্যই যথাসম্ভব গিটমুক্ত হতে হবে।
৭. সুতাকে অবশ্যই লোমশ ভাবমুক্ত হতে হবে।
➡️ বয়ন প্রক্রিয়ার ধাপ: (Flowchart)
স্পিনিং বিভাগ হতে প্রাপ্ত সুতা
⬇️
ডাবলিং এবং টুইস্টিং
⬇️
ওয়াইন্ডিং
⬇️
⬅️⬅️⬅️⬅️⬅️ ➡️➡️➡️➡️➡️
⬇️⬇️
ববিন/ স্পুল/ কোন পার্ন / কপ ওয়াইন্ডিং ওয়াইন্ডিং
⬇️ ⬇️
ক্রিলিং
⬇️ ⬇️
ওয়ার্পিং
⬇️ ⬇️
সাইজিং
⬇️ ⬇️
পিনিং
⬇️ ⬇️
ড্রাফটিং
⬇️ ⬇️
ডেন্টিং
⬇️ ⬇️
লুমিং
⬇️ ⬇️
➡️➡️➡️➡️ ⬅️⬅️⬅️⬅️
⬇️
উইভিং
⬇️
ফ্রেবিক চেকিং
⬇️
ক্যালেন্ডারিং / ফোল্ডিং
⬇️
বেলিং
দেখতে থাকুন আমার অন্য লেখা গুলো, পড়তে থাকুন Latest Textile .
Writer
Tahmina Akter Mina
Committee Manager - Latest Textile
Department of Clothing & Textile,
Bangladesh Home Economics College (BHEC)






0 মন্তব্যসমূহ