Latest Textile | নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাস মহামারী যখন ক্রমাগত ছড়িয়ে পড়ছে বাংলাদেশে, তখন আন্তর্জাতিক বাজার থেকেই গার্মেন্টস অর্ডার গুলো দ্রুত পাকিস্তানের দিকে সরে যাচ্ছিল।
কিন্তু, পাকিস্তানের পোশাক খাত তুলা ঘাটতি কারণে খুব একটা সুবিধা করতে পারেনি।
পাকিস্তানি রিপোর্ট অনুযায়ী, "যখন করোনা মহামারীর কারণে বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোতে রপ্তানি আদেশ কমে যাচ্ছিল, ঠিক তখনই থেকেই পাকিস্তানের পোশাক খাতের জন্য রপ্তানি আদেশের ঝড় উঠেছে। ইউরোপীয় ও আমেরিকার বাজারে পণ্য উৎপাদন ও সরবরাহ যতোটুকু বাংলাদেশ ও ভারতের কমে গেছে ততটুকু দখল করে নিয়েছে পাকিস্তানের টেক্সটাইল ও গার্মেন্টস খাত।"
এক্ষেত্রে যদি বাংলাদেশের টেক্সটাইল ও গার্মেন্টস নেতারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিতে পারে তবে পাকিস্তানও ভিয়েতনামের মত শক্তিশালী প্রতিদ্বন্দ্বীতে পরিণত হবে, যা কখনোই "Made In Bangladesh" এর জন্যে সুখবর নয়!
আমাদের উচিত একাত্তরের চেতনাকে জাগিয়ে তুলে আবারও দেশের জন্য কিছু করা!
কারণ এই গার্মেন্টস ও টেক্সটাইল সেক্টরের তৈরি "Made In Bangladesh" শুধু আমাদের প্রধান রপ্তানি আয়ের উৎস নয়, সারা বিশ্বের মাঝে আমাদের আলাদা জাতি হিসাবে পরিচিতও! যার পরিধি বেড়েই চলেছে প্রতিনিয়ত!





0 মন্তব্যসমূহ