টেকসই টেক্সটাইল শিল্পের জন্য রিসাইকেলিং: ওরলিকন গ্রুপ

Latest Textile | নিজস্ব প্রতিবেদক

র্জ্যের পাহাড়, প্লাস্টিক আক্রান্ত সমুদ্র, নেতিবাচক CO2 ছাপ, করোনা মহামারী এত সব প্রাকৃতিক বিপর্যয় পর আরো টেকসই ও সবুজ জীবনযাত্রার প্রয়োজনীয়তা বর্তমানে সবার কাছেই পরিষ্কার। ফলশ্রুতিতে, টেক্সটাইল শিল্পে বর্জ্যের পুনর্ব্যবহার প্রক্রিয়া ক্রমবর্ধমান ভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

অস্ট্রিয়ার ডর্নবার্নে এই প্রথম ভার্চুয়ালে "গ্লোবাল ফাইবার কংগ্রেস" এর একটি অধিবেশনের মাধ্যমে এই বিষয়ের উপর বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছে।

প্রায় ৪০০ জন অংশগ্রহণকারীর সামনে, ওরলিকন (Oerlikon) ও বারমাগের পণ্য ব্যবস্থাপনার প্রধান মার্কাস রেইচওয়েইন এই সমস্যার সমাধানের কথা বলেছেন।

একমাত্র প্রস্তুতকারক হিসেবে, ওরলিকন গ্রুপ "Manmade Fibers" শাখা সমগ্র যান্ত্রিক রিসাইক্লিং সিস্টেম, পুনর্ব্যবহারযোগ্য উপাদান প্রস্তুত থেকে শুরু করে টেক্সচারড প্যাকেজ পর্যন্ত উৎপাদন করে। এখানে, কোম্পানি তার সহযোগী প্রতিষ্ঠান বারমাগ ব্রুকনার ইঞ্জিনিয়ারিং (BBE) দ্বারা সরবরাহকৃত ভ্যাকুফিল (VacuFil) সিস্টেম ব্যবহার করে- যা বোতল থেকে বোতল এবং বোতল থেকে টেক্সটাইল ছাড়াও, টেক্সটাইল বর্জ্য (ফেলে দাওয়া কাপড়, Wastage) প্রক্রিয়া করতে সক্ষম। উৎপাদন কার্যক্রমের সময় এটি প্রায় Zero Wastage নীতি মেনে চলে।

ভ্যাকুফিল রিসাইকেল সিস্টেম সুতা ক্ষেত্রে একটি স্থিতিশীল প্রক্রিয়া নিশ্চিত করে। দূষণ নিষ্ক্রাষণ নির্ভরযোগ্য প্রক্রিয়া হলেও, অত্যন্ত ভাল মানের সুতা তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

যদিও যান্ত্রিক রিসাইক্লিং ইতোমধ্যে ব্যাপকভাবে উন্নত করা হয়েছে, তবুও মিশ্র কাপড়ের জন্য রাসায়নিক পুনর্ব্যবহার এখনও বস্ত্র শিল্পকে বিশাল চ্যালেঞ্জের সামনে রেখেছে।

ওরলিকন গ্রুপের "Manmade Fibers" শাখা বর্তমানে এই রিসাইকেল করা কাপড় গুলোকে আরও উন্নতমানের টেক্সটাইলে রুপান্তর করতে কাজ করে যাচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ