Latest Textile | Khadijatul Jannat Promy
আপনারা ইতিমধ্যেই হয়তো জেনেছেন বস্ত্র বা কাপড়ের আকার প্রকার নিয়ে। কাপড় বুনন সাধারণত ২টি ভিন্ন পদ্ধতিতে হয়ে থাকে। একটি পদ্ধতিতে তৈরী কাপড়কে ওভেন ফ্যাব্রিক এবং অন্য পদ্ধতিতে তৈরী কাপড়কে নিটেড ফ্যাব্রিক (Knitted Fabric) বলে। নিটেড ফ্যাব্রিক তৈরীর জন্য প্রথমে ইর্য়ান থেকে নিটিং এর মাধ্যমে কাপড় বুনন হয় এবং তারপর ডাইং, প্রিন্টিং, ফিনিশিং ইত্যাদির মাধ্যমে তাকে ব্যবহার উপযোগী করা হয়।
আমরা এখন নিটিং নিয়ে কিছু সাধারণ ধারণা নিয়ে আলোচনা করবো!
➡️ নিটিং (Knitting) কি?
ইয়ার্ন থেকে নিটিং নীডল এর সাহায্যে একটি লূপ/ স্টিচ (Loop/stitch)-কে আর একটি লুপ/স্টিচ এর মধ্যে (A Loop within a loop) প্রবেশ করিয়ে কাপড় নিটিং করা হয়। এই লুপগুলি হরিজোন্টাল (আড়াভাবে) অথবা ভার্টিক্যাল (খাড়াভাবে) কাপড়ের এক দিক থেকে অন্য দিকে চলতে থাকে। বিশেষ ধরনের নিট (ওয়ার্প নিট) ছাড়া সাধারণত সব নিট কাপড়ই হড়িজোন্টালি (ওয়েপ্ট নিট) বুনন হয়ে থাকে।

➡️নিটিং পদ্ধতি অনুযায়ী নিট কাপড়কে প্রধান ২টি ভাগে ভাগ করা যায়।
✅১. ওয়েপ্ট নিট:
ওয়েপ্ট নিট এ সুতা আড়াআড়িভাবে সুতার প্রস্থ বরাবর চলতে থাকে। ওয়েপ্ট নিট এর প্রায় সব কাপড়েই হরিজোন্টালি ও ভার্টিক্যাল ইভয় দিকেই স্ট্রেচ(stretch) হয় তবে হরিজোন্টাল বেশী স্ট্রেচ হয়। একে আবার সারকুলার নিট বলে। কারণ ওই পদ্ধতিতে সারকুলার নিডল-বেড নিটিং মেশিন (circular needle-bed knitting machine)এর সাহায্যে কাপড় নিটিং করা হয়। প্রথমে এই কাপড় টিউব আকারে তৈরী হয়। নিটং ও ফিনিশিং হবার পর তাকে কেতে ওপেন করা হয়।
সারকুলার নিট (ওয়েপ্ট নিট) পদ্ধতিতে সর্বাধিক নিট কাপড় তৈরী হয়ে থাকে। যেমন - জার্সি, ইন্টারলক, টেরী, ভেলয়ার ইত্যাদি এই গ্রুপের অন্তর্গত ফ্যাব্রিক।
✅২. ওয়ার্প নিট:
ওয়ার্প নিট-এ সুতা কাপড়ের লম্বা দিকে দৈর্ঘ্য বরাবর চলতে থাকে। ওয়ার্প ইয়ার্ন দ্বারা বিশেষ ধরনের নিট কাপড় (ভার্টিক্যাল) বুনন করা হয় যাকে "ওয়ার্প নিট " ফ্যাব্রিক বলে এবং খুব কম সংখ্যক নিট কাপড় ওই পদ্ধতিতে বুনন হয়ে থাকে। ট্রাইকট (Tricot) এবং র্যাশচেল (Raschel) এই ধরনের বুনন পদ্ধতিতে তৈরী ফ্যাব্রিক ওভেন কাপড়ের মত এই কাপড়ে খুব কম স্ট্রেচ (stretch) হয় এবং এটা ব্যবহার ( পরিধান) করতে অনেকটা ওভেন কাপড়ের মতই মনে হয়।
বিভিন্ন রকমের নিট কাপড় বাজারে বিভিন্ন নামে চালু আছে। যেমন- জার্সি, ইন্টারলক, রিব, পিকে(Pique), টেরী, ফ্রেনচ টেরী, ফ্লিশ নিট, ট্রাইকট ইত্যাদি। এছাড়াও আরো বিভিন্ন ডিজাইন এর নিট ফ্যাব্রিক আছে।
নিট কাপড়ের প্রকারভেদের কিছু সংক্ষিপ্ত বর্ণনা জেনে নেই ➖
◾জার্সি নিট:
জার্সি নিট হচ্ছে একটি প্লেইন স্টিচ নিটেড ফ্যাব্রিক। জার্সি নিট পদ্ধতিতে তৈরী কাপড়ের ব্যাক সাইড, ফ্রন্ট সাইড অপেক্ষা ভিন্ন আকৃতির। এটা সাধারণত সিংগেল জার্সি ফ্যাব্রিক নামে পরিচিত। মসৃণ সাইডকে ফেস সাইড বলে। দৈর্ঘ্য ও প্রস্থ উভয় সাইডেই সাধারণত একই ধরনের স্ট্রেচ হয়। জার্সি ফ্যাব্রিক দ্বারা টি-শার্ট, আন্ডারওয়্যার, স্পোর্টস ওয়্যার ইত্যাদি গার্মেন্টস তৈরী হয়ে থাকে।

◾ ইন্টারলক নিট:
এটি একটি ডাবল ফেসড নিটেড ফ্যাব্রিক যার ফ্রন্ট ও ব্যাক উভয় সাইডই মসৃণ এবং দেখতে একইরকম। এই কাপড়ে কম ইলাস্টিসিটি আছে। ইন্টারলক ফ্যাব্রিক দ্বারা পোলো শার্ট, টি-শার্ট, আন্ডারওয়্যার ইত্যাদি গার্মেন্টস তৈরী হয়ে থাকে।
◾রিব নিট (Rib Knit):
রিব নিট ফ্যাব্রিকের লম্বা বরাবর ডিসটিংক্ট রিব ইফেক্ট দেখা যায় এবং এই কাপড়ের প্রস্থ দিকে বেশী ইলাস্টিসিটি থাকে।বিভিন্ন রকমের নিটেড রিব ফ্যাব্রিক তৈরী হয়, যেমন: 1 ×1 Rib ,2×1 Rib, 2×2 Rib , 3×1 Rib ,3×3 Rib, 5×2 Rib etc . রিব ফ্যাব্রিক দ্বারা টি-শার্ট, পোলো শার্ট ইত্যাদি গার্মেন্টস তৈরী হয়ে থাকে।
◾ফ্ল্যাট নিট (Flat Knit):
ফ্ল্যাট নিট হচ্ছে ওয়েপ্ট নিট ফ্যাব্রিক কিন্তু সারকুলার নিট ফ্যাব্রিকের মত ইহা টিউব আকারে তৈরী হয় না।ফ্ল্যাট বেড নিটিং ফ্রেম মেশিনে ফ্ল্যাট নিট ফ্যাব্রিক তৈরী হয়। নিট শার্টের কলার, কাফ, বটম ইত্যাদি ও কোন কোন জ্যাকেট ফ্ল্যাট নিট (Flat knit) কাপড় দ্বারা তৈরী হয়। সাধারণত কলার, কাফ, বটম ইত্যাদি গার্মেন্টস এর জন্য সঠিক মাপ অনু্যায়ী ফ্ল্যাট নিট করা হয়।
◾ফ্রেনচ টেরী (French Terry):
ফ্রেঞ্চ টেরি জার্সির অনুরূপ একটি বোনা ফ্যাব্রিক, একদিকে লুপ এবং অন্যদিকে সুতোর নরম গাদা। ... এটি আরামদায়ক, আর্দ্রতাযুক্ত, শোষণকারী এবং আপনাকে শীতল রাখে।ফ্রেঞ্চ টেরি একটি জনপ্রিয় বোনা ফ্যাব্রিক, যার মুখটি মসৃণ এবং লুপযুক্ত। এটি হালকা হুডি, জোগার এবং আরও অনেক কিছুর জন্য জনপ্রিয় ফ্যাব্রিক!
এটি 100% সুতি হতে পারে বা বিভিন্ন ফাইবার থেকে তৈরি করা যেতে পারে, কখনও কখনও স্প্যানডেক্স সহ (এটি ইলাস্টেন বা লাইক্রা নামেও পরিচিত)। এটি প্রায়শই বোনা হয় এবং ফরাসি টেরি শব্দটি সমস্ত বুনা বোনা টেরির জন্য প্রচ্ছন্নভাবে ব্যবহৃত হয়।

আরও পড়ুন
দেখতে থাকুন আমার অন্য লেখা গুলো,
পড়তে থাকুন Latest Textile.
Writer
Khadijatul Jannat Promy
Executive Ambassador - Latest Textile
Department of Clothing & Textile,
Bangladesh Home Economics College (BHEC)

0 মন্তব্যসমূহ