বন্ধ হল রিং শাইন টেক্সটাইলের কারখানা


Latest Textile | Mohammad Imtiaz Khan

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (BTMA) এর অন্তর্ভুক্ত রিং শাইন টেক্সটাইলের (Ring Shine Textile Ltd.) কারখানা একমাসের জন্য বন্ধ হয়ে যাচ্ছে।
রিং শাইন টেক্সটাইল কর্তৃপক্ষ জানিয়েছে যে, "করোনাভাইরাসের কারণে দেশের বাইরে থেকে তেমন কোনো কাজ আসছে না। আর যে কাজ পাওয়া যাচ্ছে তা তৈরি করার জন্য কাঁচামাল পাওয়া যাচ্ছে না। তাই ইপিজেড শ্রমিক আইনের ১১ ধারা অনুয়ায়ী কারাখানা বন্ধ করা হবে। আবার ২৫ অক্টোবর থেকে কারখানা চালু হবে।"
গতকাল (২৭শে সেপ্টেম্বর) এ খবর প্রকাশের পর কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (DSE)।

বাংলাদেশের পুঁজিবাজারে ২০১৯ সালে রিং শাইন টেক্সটাইল তালিকাভুক্ত হয়েছিল! এবং গতকাল পর্যন্ত ও এর লেনদেন ছিল ‘এ’ ক্যাটাগরিতে।
গতকাল (২৭শে সেপ্টেম্বর) রিং শাইন টেক্সটাইলের শেয়ার ঢাকার পুঁজিবাজারে ৭ টাকা ১০ পয়সায় লেনদেন হচ্ছিল, যা আগের দিন ছিল ৭ টাকা ৮০ পয়সা।

রিং শাইন টেক্সটাইলের বাজার মূলধন ৩৯০ কোটি ২৪ লাখ টাকা। কোম্পানির পরিশোধিত মূলধন ৫০০ কোটি ৩১ লাখ টাকা; রিজার্ভের পরিমাণ ২০৮ কোটি ৭৯ লাখ টাকা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ