জাদুকরী মাস্ক, বলবে কে করোনায় আক্রান্ত


Latest Textile | নিজস্ব প্রতিবেদক

স্প্যানিশ টেক্সটাইল কোম্পানি "কালারপ্রিন্ট ফ্যাশন" বিশেষ মাস্ক তৈরি করেছেন, যা বলা যায় জাদুকরী।

দেখতে সাধারণ হলেও তাদের দাবি নীল রঙের মাস্ক গুলোর রঙ সাদা হয়ে যায় যদি পরিহিত ব্যাক্তির শরীরের তাপমাত্রা প্রায় ৯৯.৫  ডিগ্রী পৌঁছায়। তাছাড়াও মাস্কটিতে ৯৮ শতাংশ ব্যাকটেরিয়া ফিল্টারেশন আছে, যা করোনাভাইরাসে আক্রান্ত মানুষ সনাক্ত করতে সাহায্য করে।

টেক্সটাইল কোম্পানি কালারপ্রিন্ট ফ্যাশন, মুরো ডি আলকোই (Alicante) অবস্থিত। তাদের এই খাতে ৪৫ বছরের অভিজ্ঞতা রয়েছে। এই মাস্কটি ইতোমধ্যে আলিকান্ত টেক্সটাইল টেকনোলজিক্যাল ইনস্টিটিউট (AITEX) দ্বারা অনুমোদিত, যা এর স্থায়িত্ব এবং কার্যকারিতা প্রমাণ করেছে।

ডিজাইনাররা মনে করেন যে এই মাস্ক স্কুল, স্বাস্থ্য কেন্দ্র, কাজ, পরিবহন বা পাবলিক প্লেসে খুব উপকারী হতে পারে বিশেষ করে বাংলাদেশের মত দেশে যেখানে সবাইকে পরীক্ষা করা একেবারেই অসম্ভব।

কালারপ্রিন্টের প্রতিষ্ঠাতা এবং ম্যানেজার রাফায়েল টোরেগ্রোসা বলেন,

উদ্ভাবনী এবং কার্যকর টেক্সটাইল উন্নয়নের জন্য জ্ঞান এবং প্রযুক্তির থাকা সত্ত্বেও এই পরিস্থিতির সম্মুখীন হয়ে আমরা চুপ করে থাকতে পারিনা।
Magical Mask

কালারপ্রিন্ট ফ্যাশনের ম্যানেজার রাফায়েল টোরেগ্রোসা আশা করেন যে, এই মাস্ক সম্ভাব্য সংক্রমণ সনাক্ত করতে
সাহায্য করার পাশাপাশি পেশাদারদের কাজে সহায়তা করবে এবং এইভাবে এই ভাইরাসের বিস্তার বন্ধ করে দেবে। তার মতে, মাস্কটি সবার কাছেই আকর্ষণীয় হয়ে উঠেছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ