গার্মেন্টসের আকার প্রকার: পর্ব ১


Latest Textile | Tahmina Akter Mina

গার্মেন্টস (Garments) ইংরেজি শব্দ এর অর্থ হচ্ছে পোশাক।

পোশাক শব্দটি শুনলে সেটি আমাদের চোখের সামনে একটি বিশেষ উপকরণ হিসেবে দেখা যায় যা আমরা ব্যবহার করি আমাদের শরীরের বিভিন্ন অংশ আবৃত করার জন্য, আমাদের সৌন্দর্য বর্ধনের জন্য, অতিরিক্ত তাপ প্রবাহ, ঠান্ডা ইত্যাদি থেকে আমাদের শরীরকে প্রতিরক্ষা করার জন্য।

মানুষ তার আদিম অবস্থা থেকে বহু বছরের ক্রম বিকাশের মাধ্যমে পোশাক পরিধান করতে শিখেছে। পোশাক তৈরি হয়েছে মানুষের বহু বছরের প্রচেষ্টার ফলে এবং এর পিছনে রয়েছে পোশাকের ক্রম বিকাশের বিভিন্ন স্তর।


অতি সংক্ষিপ্ত আকারে পোশাকের পরিচিতি তুলে ধরা হলো:

পোশাক তৈরির মূল উপাদান হচ্ছে সুতা (Yarn) । সুতা থেকে কাপড় (Fabric) এবং কাপড় থেকে পোশাক তৈরি করা হয়। কাপড় তৈরীর বা বুননের প্রধান দুটি পদ্ধতি আছে, সেগুলো হলো:


✅১/ উইভিং (Weaving)

✅২/ নিটিং (Knitting)


▶️১/ উইভিং: উইভিং পদ্ধতির মাধ্যমে বুনানো কাপড়কে ওভেন ফ্যাবরিক (Woven Fabric) বলে। আর ওভেন ফ্যাবরিক হতে তৈরিকৃত পোশাককে ওভেন গার্মেন্ট (Woven Garment) বলে ।


▶️২/ নিটিং: নিটিং পদ্ধতির মাধ্যমে বুনানো কাপড়কে নিটেড ফ্যাবরিক (Knitted Fabric) বলে। আর নিটেড ফ্যাবরিক হতে তৈরিকৃত পোশাককে নিট গার্মেন্ট (Knit Garment) বলে।


▶️আরো এক ধরনের নিট পোশাক তৈরি হয় তাকে বলে সোয়েটার (Sweater)। সোয়েটারে প্রচলিত অর্থে নিট কাপড় ব্যবহার হয় না। এখানে নিটিং পদ্ধতির মাধ্যমে পোশাকের বিভিন্ন অংশের মাপ ও আকৃতি অনুযায়ী বুনন কার্য সমাধান করে লিংকিং পদ্ধতির মাধ্যমে বিভিন্ন অংশকে সংযুক্ত করে একটি সম্পূর্ণ পোশাক তৈরি করা হয়।


আরেকটি ফ্যাবরিক আছে; তার সম্পর্কে হয়তো আমরা জানি না। আসুন‌ জেনে নেয়া যাক :


▶️স্পেশাল ফ্যাবরিক (Special Fabric): ওভেন এবং নন-ওভেন এর সম্বনয়ে যে বস্ত্র তৈরি হয়, তাকে স্পেশাল ফ্যাবরিক বলে। যেমন : লেইস , ব্রেইড , নেট , জিও টেক্সটাইল , মেডিক্যাল টেক্সটাইল ইত্যাদি।


এই ফ্যাবরিক সাধারণত পরিধেয় পোশাক হিসেবে ব্যবহৃত হয় না। তবে অলংকরণ এবং বাণিজ্যিক কাজে ব্যবহৃত হয়। স্পেশাল ফ্যাবরিকের প্রস্হ অনেক কম থাকে। মেডিক্যাল কাজেও ব্যবহার করা হয়। যেমন: ব্রেইড, গজ ইত্যাদি।

গার্মেন্টসের আরো আকার প্রকার নিয়ে বলব দ্বিতীয় পর্বে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন.....

দ্বিতীয় পর্ব

Writer Tahmina Akter Mina Committee Manager - Latest Textile Department of Clothing & Textile, Bangladesh Home Economics College (BHEC)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ