করোনা পরবর্তী প্রস্তাবনা-২০, ছোট ছোট কারখানার সুবর্ণ সুযোগ


Latest Textile | Habibur Rahman

সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য ছোট ছোট কাস্টমার। তুলনামূলক বেশি দাম দিয়ে ছোট অর্ডার দেয়, এবং অর্ডার গুলোতে ডায়িং, প্রিন্ট, ওয়াসিং, এমব্রয়ডারি, হাতের কারুকাজ এর চাহিদা ও বেশি থাকে। এই বুটিক কাস্টমাররা সব কিছুই উচ্চ মান সম্পন্ন চায়।
বাংলাদেশে ৫০০০ এর উপর ছোট কারখানা আছে। আপনি যদি ছোট কারখানার উদ্যোক্তা হয়ে থাকেন, এটা আপনার সুবর্ণ সুযোগ। আপনাকে হন্যে হয়ে খুঁজছে তারা। 
কিন্তু আপনি তো নিজেই লুকিয়ে আছেন, আপনাকে কেন খুঁজে পাবে।
একটা কংক্রিট প্ল্যানিং দরকার:
১। কারখানা টা চকচকে করতে হবে। ২০০ মেশিনের কারখানা হলেও সমস্যা নাই।

২। প্রফেশনাল ফটোগ্রাফি এবং ভিডিও করতে হবে। কারখানা এবং প্রোডাক্টের।

৩। ইন্টারন্যাশনাল লুক এর একটা ওয়েবসাইট লাগবে। যেটা আমাদের অধিকাংশ বড় গ্রূপ গুলোর এখনো নেই। ওয়েবসাইট এসইও করতে হবে।

৪। নজর কাড়া ফেসবুক, লিংকডিন, ইনস্টাগ্রাম পেজ লাগবে। প্রতিদিন আপডেট ও কোয়ালিটিফুল কন্টেন্ট থাকতে হবে। আপনি ইংলিশে দুর্বল হলে প্রফেশনাল কাউকে দায়িত্ব দিন।

৫। আলীবাবা তে গোল্ড মেম্বারশিপ করতে হবে। ৩০০০ ডলার বার্ষিক খরচ।

৬। আপনাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখতে হবে।

মনে রাখবেন ভবিষ্যতের সমস্ত অর্ডার ছোট হবেই। সুতরাং ভবিষ্যতে বড় ফ্যাক্টরি মালিকরা আপনার সাফল্যের রহস্য দেখার জন্য আপনাকে খুঁজবে।

আপনি যদি ১ মিলিয়ন রপ্তানী বাড়াতে পারেন আমাদের ৫০০০ মিলিয়ন রপ্তানী বেড়ে যাবে। ইনশা আল্লাহ।


প্রস্তাবনা: ১ থেকে শেষ পর্যন্ত

Writer:
Habibur Rahman
Smart Factory 4.0 Consultant for Textile Apparel Industries;
County Head, Quantity Improvement Solutions;
Founder, Jobs For U.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ