আগুন বোঝেনা মসজিদ-মানুষ, ধ্বংস অর্ধশত পরিবার


Latest Textile | নিজস্ব প্রতিবেদক

ঢাকা মেডিকেলের শেখ হাসিনা বার্ন ইউনিটে স্বামী মো. ইব্রাহিমকে (৪৩) খুঁজতে আসেন নাসরিন আক্তার। স্বামীকে খুঁজে না পেয়ে হাসপাতালে আহাজারি শুরু করেন তিনি।
নাসরিন কান্নাজড়িত কণ্ঠে বলছিলেন, "আমার স্বামী গার্মেন্টস এ কাজ করে। নাম ইব্রাহিম। প্রতিদিনের মতো মতো নামাজ পড়তে যায়। হঠাৎ শুনি আগুন লাগছে বাড়ির বিদ্যুৎ বন্ধ কর। তখন শুনি মসজিদে আগুন লাগছে। আমি দৌড়ে যাই মসজিদে আমার স্বামীর প্রায় পুরা শরীর পুড়ে গেছে।" 
তিনি আরো জানান, তারা দুজনই গার্মেন্টসে কাজ করতেন করোনার কারণে নাসরিন কাজ হারিয়েছেন। আর এখন স্বামী দগ্ধ হলেন।

তিনি আবেদন করেন তার স্বামীর চিকিৎসা যেন সঠিকভাবে হয়।

শুক্রবার রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জে সদর উপজেলার ফতুল্লা থানার পশ্চিম তল্লার বাইতুছ সালাত জামে মসজিদে এশার নামাজ শেষে মোনাজাত চলাকালে এসি বিস্ফোরণ হয়। তবে বিস্ফোরণের পরপরই মসজিদের ফ্লোরের নিচ থেকে গ্যাস বের হওয়ার তথ্য পেয়েছেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাদের ধারণা, এটি তিতাসের লাইনের লিক থেকে হতে পারে।
চিকিৎসাধীন অবস্থায় গার্মেন্টস কর্মী মো. ইব্রাহিম মারা যান, ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।
শেষ খবর অনুযায়ী উক্ত বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। আশংকাজনক অবস্থায় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছে ১৯ জন। ঢাকা মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে তাদের শরীর ৮০ থেকে ১০০ ভাগ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ