গায়ের পোশাক থেকে হবে মোবাইলে চার্জ


Latest Textile | নিজস্ব প্রতিবেদক

কবিংশ শতাব্দীর বহুল ব্যবহৃত ও উন্নত প্রযুক্তি গুলোর মধ্যে অন্যতম হচ্ছে আধুনিক স্মার্টফোন। কিন্তু, সমস্যা হলো এগুলোর ব্যাটারির চার্জ দীর্ঘ স্থায়ী নয় ফলে নানান সময়ে সর্বোপরি সকলকেই এ সমস্যার সম্মুখীন হতে হয়।

আর, এরকম নানান সমস্যার সমাধানে আবিস্কারকগন প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করে একটি অধিনব আবিস্কারের সন্ধ্যান দিতে সক্ষম হয়েছে।
যেমন ধরুন, আপনি যে পোশাকটি পরিধান করেছেন বা করবেন সেটা দিয়েও আপনি আপনার স্মার্টফোন টিকে সরাসরি চার্জ করতে পারবেন। এমনই অভাবনীয় আবিষ্কার করেছে সুইজারল্যান্ড-ভিত্তিক একটি প্রতিষ্ঠান থেকে।
Solar Wear

সুইস ফেডারেল ল্যাবরেটরি ফর মেটিরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (Empa) এবং ইটিএইচ জুরিখের গবেষকরা নতুন একটি সৌর কোষ তৈরি করেছেন যা দিনের বেলায় বিদ্যুৎ উৎপাদনকারী একই প্রক্রিয়াকে উল্টে রাতে বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম।

Empa এর "ল্যাবরেটরি ফর বায়োমিমেটিক মেমব্রেনস অ্যান্ড টেক্সটাইল" এর লুসিয়ানো বোয়েসেলের (Dr. Luciano F. Boesel) নেতৃত্বে গবেষক দল এই নতুন ধরনের পলিমার তৈরি করেছে যা জ্যাকেট, টি-শার্ট এবং অন্যান্য বস্ত্র তৈরিতে টেক্সটাইল ফাইবার হিসাবে ব্যবহার করা যাবে।

জাপানের একটি গবেষক দল একটি অতি-পাতলা ফটো ভোল্টাইক ডিভাইস আবিষ্কার করেছে যা স্ট্রেচেবল এবং ওয়াটারপ্রুফ উভয়ই যা এটিকে ধোয়া এবং বারবার পরার জন্য উপযুক্ত।
empa

প্রযুক্তিটি বিদ্যমান উপাদান বেসের উপর গড় করে শক্তি উৎপাদনের জন্য পরোক্ষ বা পরিবেশগত আলো ব্যবহার করে থাকে। যা লুমিনেসেন্ট উপাদান ধারণ করে এবং এইভাবে লুমিনেসেন্ট সোলার কনসেন্ট্রেটর (LSC) হতে বিসৃত বায়ুমণ্ডলের আলো ধারণ করে এবং এর শক্তি একটি সৌর কোষে রূপান্তরিত হয় যেখানে এটি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়।

Power Transfer
যদিও এই উপাদানগুলি সৌর শক্তি সরবরাহের জন্য উপযোগী। কিন্তু, যেখানে প্রচুর সূর্যালোক নেই সেখানে এই আবিষ্কৃত পলিমার টেক্সটাইল ফাইবার হিসাবে ব্যবহারের জন্য উপযোগী হয়নি।
গবেষকরা আশা করছেন যে, খুবই তাড়াতাড়ি টেক্সটাইল উৎপাদনে এই প্রযুক্তির ব্যবহার করা যাবে এবং বাজারজাত করা যাবে।

আরও পড়ুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ