বাংলাদেশ সঙ্গে সম্পর্ক বাড়াতে চায় তুরস্ক


Latest Textile | নিজস্ব প্রতিবেদক

তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তাইয়িপ এরদোগান দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ উল্লেখযোগ্য ভাবে বাড়াতে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। আর, এজন্যই সাময়িক কিছু ভূ-রাজনৈতিক ও কুটনৈতিক সমস্যা থাকার পরও তিনি বাংলাদেশে আসার আশ্বাস প্রদান করেছেন

বিগত সময়ে মিডিয়ার কিছু রিপোর্ট অনুযায়ী, মহামারী-প্ররোচিত সংকটের সময় তুরস্ক বিবিধ সময়ে বাংলাদেশে চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে। এবং বাংলাদেশ হতেও নানান দ্রব্য সামগ্রী গ্রহন করেছে।

তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরানের মাধ্যমে পঞ্চমবারের মত সম্প্রতি মেডিকেল সরঞ্জামের একটি বিশেষ উপহার পেয়েছে বাংলাদেশ।

Relations

বর্তমান, বাংলাদেশের উন্নতি প্রসিদ্ধ হওয়ার কারনে আমদানি ও রপ্তানিতে তুরস্ক আরও আগ্রহী হয়েছে।যার ফলস্বরূপ, বাংলাদেশ বিশ্ব দরবারে আরও আধিপত্য বিস্তারে সক্ষম হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

কিন্তু, বর্তমানে "#BoycottFrance" ইস্যুতে যেনো বাংলাদেশ থেকে ইউরোপে রপ্তানিতে কোনো রূপ প্রভাব না ফেলে সেই বিষয়ে মনযোগ দিতে হবে। সাথে সাথে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বাজার হাতে রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

গত বছর তুরস্ক ও বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ৯৩৫.৮ মিলিয়ন মার্কিন ডলার। তুরস্ক প্রধানত বাংলাদেশ থেকে পাটের সুতা ও টুইন, পাটের নিটওয়্যার, বোনা পোশাক, চামড়া ও সিরামিক আমদানি করে থাকে। (Source: Fibre2Fashion)

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন জানান,

আগামী বছরের শুরুতে ডি-৮ শীর্ষ সম্মেলনের চূড়ান্ত অনুষ্ঠানে যোগ দিতে তুরস্কের প্রেসিডেন্ট যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশ সফর করবেন। এতে করে দুটি দেশেরই একক ও যৌথ বানিজ্যের আরও উন্নয়ন পরিলক্ষিত হবে।

টিএন/ড'র

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ