হাজারো গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ’র নির্বাচন আজ


Latest Textile | নিজস্ব প্রতিবেদক

ঢাকার হোটেল র‌্যাডিসন ব্লু এর ওয়াটার গার্ডেন ও চট্টগ্রামের বিজিএমইএ'র আঞ্চলিক কার্যালয়ে আজ (৪ এপ্রিল) সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়েছে এবং কোন বিরতি ছাড়াই সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে।

দেশে বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় ভোটার এবং প্রার্থীদের ম্যাস্ক পরা এবং ভোট এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী দুই বছরের জন্য বিজিএমইএ-এর নির্বাচন।

কিন্তু প্রেক্ষাপট বলেছে ভিন্ন কথা। ম্যাস্কবিহীন ভাবে স্বাস্থ্যঝুঁকি নিয়েই উৎসবমুখর পরিবেশে হচ্ছে নির্বাচন, যেখানে আগামী দিন (৫ই এপ্রিল) থেকেই লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার।

যদিও মহামারী আক্রান্ত শিল্পকে করোনাভাইরাস-প্ররোচিত সংকট থেকে বের করে আনা এবং আন্তর্জাতিক ক্রেতাদের কাছ থেকে উচ্চ মূল্য নিশ্চিত করার আশা দিয়ে অনুষ্ঠিত হচ্ছে ২০২১-২৩ সালের বিজিএমইএ নির্বাচন।

বাংলাদেশে ২,৩০০-এর ও বেশি গার্মেন্টস ব্যবসায়ী সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ)  নির্বাচনে অংশগ্রহণ করছে ঢাকা অঞ্চলে প্রায় ১,৮৫২ জন ভোটার এবং চট্টগ্রাম অঞ্চলের ৪৬১ জন ভোটার।

ফোরাম এবং সমিতি পরিষদ দুটি প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে ৭০ জন প্রার্থী। ভোটাররা ৩৫ জনকে নেতা হিসেবে নির্বাচন করবে। নির্বাচিতদের থেকে একজন প্রেসিডেন্ট এবং সাতজন ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হবে।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ ফারহাত আনোয়ার বলেছেন,

সোমবার থেকে দেশব্যাপী লক ডাউন থাকা সত্ত্বেও বিজিএমইএ নির্বাচনের সময়সূচী পরিবর্তন হবে না।

ভোট গ্রহণে পর পরই আজই প্রাথমিক ভাবে ফলাফল ঘোষণা করা হবে। তবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে আগামী ১০ই এপ্রিল।

নানা আনুষ্ঠানিকতার পর আগামী ২০ই এপ্রিল আনুষ্ঠানিকভাবে ক্ষমতার হস্তান্তর করা হবে নির্বাচিত দলের কাছে।

latest textile news

ফোরাম প্যানেলের প্রধান,

এবিএম শামসুদ্দিন
হান্নান গ্রুপের চেয়ারম্যান
পোশাক রপ্তানি: গত বছর প্রায় ৯২ মিলিয়ন মার্কিন ডলার
প্রতিষ্ঠান গুলোতে কর্মী: ১০,০০০ জন এরও বেশি


আরও পড়ুন


latest textile news

সমিতি পরিষদ প্যানেলের প্রধান,

ফারুক হাসান
জায়ান্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক
পোশাক রপ্তানি: বার্ষিক ৩০ মিলিয়ন মার্কিন ডলারের ও বেশি
প্রতিষ্ঠান গুলোতে কর্মী: প্রায় ৬,০০০ জন


#BGMEA #Election2021

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ