ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত টেক্সটাইল প্রতিষ্ঠানের পরিক্ষা শুরু কঠোর লকডাউনে


Latest Textile | ক্যাম্পাস প্রতিবেদক

গামী রবিবার (১ আগস্ট) থেকে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান দুটির ফাইনাল পরিক্ষা।


জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (NITER)শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (STEC) এর সকল বর্ষের ১ম টার্মের লিখিত ফাইনাল পরিক্ষার সময়সূচি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে।

৪র্থ বর্ষ, ১ আগস্ট থেকে শুরু

করোনার কারনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনলাইনে পরিক্ষা নেয়ার সিদ্ধান্ত জানায়। এ নিয়ে বেশিরভাগ শিক্ষার্থী দ্বিমত প্রকাশ করেছেন।

৩য় বর্ষ, ৩ আগস্ট থেকে শুরু

যেহেতু সরকার ঘোষিত কঠোর লকডাউন চলবে আগামী ৫ই আগস্ট পর্যন্ত এবং বেশির ভাগ শিক্ষার্থীরা দেশের বিভিন্ন গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে অবস্থান করছেন, যেখানে নেটওয়ার্ক অবস্থা ভালো নয়। তাই লকডাউনে তাদের ভালো নেটওয়ার্ক এরিয়াতে এসে পরীক্ষা দিতেও বেশ কষ্ট পোহাতে হবে।

২য় বর্ষ, ২ আগস্ট থেকে শুরু


ন্যদিকে প্রস্তুতি নেওয়ার জন্য যথেষ্ট সল্প সময় দিয়ে পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে গত মঙ্গলবার (২৭ জুলাই)। এমনকি তাতে উল্লেখ নেই পরীক্ষার পূর্ণসময় এবং পূর্ণমান। তার কারনে শিক্ষার্থীদের প্রস্তুতি নিতেও বেশ বেগ পেতে হচ্ছে।

১ম বর্ষ, ১২ আগস্ট থেকে শুরু

প্রবেশপত্র গুলোর মেইলের মাধ্যমে পাঠিয়ে পিডিএফ কপি প্রিন্ট করে নেয়ার জন্য কর্তৃপক্ষ জানিয়েছে। কিন্তু করোনার উর্ধ্বগতির এবং কঠোর লকডাউনের মধ্যে কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত গুলো কতটুকু যৌক্তিক তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে।

এছাড়াও করোনার এই উর্ধ্বগতির কারনে লকডাউনে অনেকের পরিবারের আর্থিক অবস্থা খুবই অসচ্ছল। আর এর মধ্যে পরীক্ষার জন্য প্রয়োজনীয় ইন্টারনেট খরচ, A4 পেপার থেকে শুরু করে যাবতীয় সকল জিনিসের খরচ শিক্ষার্থীদেরকে বহন করতে হচ্ছে।

যদিও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নেওয়া পরিক্ষার ফীতে কোন পরিবর্তন হয়নি।

আরও পড়ুন


তবুও প্রায় ১৮ মাস পর ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে শিক্ষার্থীরা দেখছে নতুন আশার আলো।

  পরীক্ষার্থীদের লেটেস্ট টেক্সটাইলের পক্ষ থেকে রইলো অসংখ্য শুভেচ্ছা ও শুভকামনা।  

#DU #OnlineExam #BDStrictLockdown #TextileEngineering

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ