মৃত্যুকে কাঁধে নিয়েই বস্ত্র কর্মীরা কেন রাজপথে?



মৃত্যুকে কাঁধে নিয়েই বস্ত্র কর্মীরা কেন রাজপথে?


Latest Textile | নিজস্ব প্রতিবেদক
বিজিএমইএ, বিকেএমইএ ও প্রমুখ সংগঠন গুলোর নানা মুখি ঘোষণা, আবেদন, অনুরোধের পরও এই চরম দুর্ভোগের সময় মৃত্যু কাঁধের কাছে জেনেও কেন বস্ত্র কর্মীদের রাস্তায় নেমে অভিযোগ যানাতে হচ্ছে?

এলাকার পর এলাকা লক ডাউন, সব সরকারি ছুটির আওতাধীন, বস্ত্র শিল্প খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে তারপরও কেন এত বড় সংখ্যার জনশক্তির সুবিধা অসুবিধা দেখা হচ্ছে না?

শ্রমিকরা জানান, সকালে তারা বকেয়া বেতন নিতে এসেছিলেন। কিন্তু এসে দেখেন মালিকরা উধাও হয়ে গেছে। তাই নিরুপায় হয়ে রাস্তায় নেমেছেন।

এভাবে চলতে থাকলে মানুষ করোনাতে না মারা গেলেও ক্ষুধায় মারা যাবে!

১৫ এপ্রিল সকালে মিরপুর, বাড্ডা, ভাষানটেসহ বিভিন্ন রাস্তা বন্ধ করে তাদের বিক্ষোভ করতে দেখা যায়।
বেতন ও বকেয়ার দাবিতে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। বিজিএমইএ ও বিকেএমইএ'র নির্দেশনা অনুযায়ী তাদের বেতন পরিশোধ না করায় বৃষ্টি ও করোনা সংক্রমণ উপেক্ষা করেই তারা রাস্তায় নামেন।

মালিকপক্ষের আশ্বাসে কয়েকটি গার্মেন্টেসের কর্মীরা সড়ক ছাড়লেও দুপুরে দেখা গেছে মিরপুরে রাস্তায় অবস্থান রয়েছে অনেকের। এর আগে মঙ্গলবারও বেতন ভাতা আদায়ে রাস্তায় অবস্থান করেন তারা। এতে যানজটের কবলে পড়েছে জরুরি সেবাদানকারী পরিবহনগুলো।

মহানগরের সালনাস্থিত পেনোইন গ্রুপের শ্যামলী গার্মেন্টস কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে। কারখানার ম্যানেজার জহিরুল ইসলাম শাহীন জানান, এ কারখানায় প্রায় ২৭০০ শ্রমিক কাজ করে। প্রতি মাসের নির্ধারিত ১০ তারিখে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করা হয়। কিন্তু করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে কারখানা ছুটি ঘোষণা করায় শ্রমিকদের মার্চ মাসের পাওনাদি পূর্ব নির্ধারিত সময়ে পরিশোধ করা সম্ভব হয়নি। শ্রমিকদের দেয়া তথ্যে ভুল থাকায় অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমেও পরিশোধ করা যায়নি। বিষয়টি নিয়ে চিন্তা-ভাবনা শেষে আগামী ১৮ থেকে ২০ তারিখের মধ্যে শ্রমিকদের পাওনাদি হাতে হাতে পরিশোধের সিদ্ধান্ত নেয় কারখানা কর্তৃপক্ষ!

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে ভাষানটেক থানার কাফরুল এলাকার মিনি সুপার মার্কেটের পাশে চিটাগাং ফ্যাশন নামে একটি গার্মেন্টের শ্রমিকরা রাস্তা অবরোধ করেন। এক মাসের বেতন ও দুই মাসের ওভারটাইমের বকেয়া পরিশোধের দাবিতে বিক্ষোভ করছেন তারা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে কাফরুল ও ভাষানটেক থানা পুলিশ।

কাফরুল থানার ওসি সেলিমুজ্জামান জানান, চিটাগাং ফ্যাশন গার্মেন্টসটি ভাষানটেক থানায় পড়েছে। তবে শ্রমিকদের আন্দোলন বিক্ষোভ চলছে উভয় পাশের সড়কে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
অন্যদিকে বেতন-ভাতা দাবিতে মিরপুর থানার দারুসসালাম এলাকায় গার্মেন্টস শ্রমিক-কর্মচারীরা ১৫ এপ্রিল সকাল সাড়ে আটটা থেকে সড়ক অবরোধ করে রেখেছেন। কিন্তু মালিকপক্ষের কোনো সাড়া না পাওয়ায় রাস্তাতেই রয়ে গেছেন সারাদিন।

এছাড়া দক্ষিণখান থানার উত্তরা বিমানবন্দর গোল চত্বর ও জসীম উদ্দীন এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করে রেদওয়ানটেক্স অ্যান্ড অ্যাপারেলস গার্মেন্টস শ্রমিকরা। পরে মালিকপক্ষের আশ্বাসে তারা সড়ক ছেড়ে দেয়।

গাজীপুরে আবারও লকডাউন ভেঙ্গে তৃতীয় দিনের মতো রাস্তায় নেমে এসেছে অন্তত ২৫ পোশাক কারখানার শ্রমিক।
নারায়ণগঞ্জের ফতুল্লায় দুই মাসের বকেয়া বেতনের দাবিতে একটি রফতানিমুখী পোশাক কারখানার শ্রমিকরা ফতুল্লা মডেল থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে।

এদিকে, সাভার ও আশুলিয়ায় বকেয়া বেতন, শ্রমিক ছাঁটাই এবং কারখানা বন্ধের দাবিতে কারখানার সামনে এবং সড়কে নেমে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। ১৫ এপ্রিল বুধবার সকালে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকার মোট ১৩ কারখানার কয়েক হাজার শ্রমিক এ বিক্ষোভ করে।

অন্যদিকে ১৫ এপ্রিল বুধবার চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোন (সিইপিজেড) এলাকায় পোশাক কারখানার শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ হয়েছে। সকাল আটটা থেকে দশটা পর্যন্ত অবরোধ স্থায়ী ছিল। পুলিশ জানায়, সিইপিজেড-এর পদ্মা অয়্যারস লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিকরা এ অবরোধ ও বিক্ষোভ করে।
শ্রমিকরা জানিয়েছে, গেল মাসের বেতন তারা এখনও পায়নি। সরকার পক্ষে ১৬ এপ্রিলের মধ্যে সম্পূর্ণ বেতন ভাতা পরিশোধের নির্দেশনা প্রদান করা হয়েছে। কিন্তু এই কারখানা কর্তৃপক্ষ এখনও শ্রমিকদের বেতন দেয়নি। মালিক কর্তৃপক্ষ জানিয়েছে, ১৯ এপ্রিলের পর বেতন ভাতা প্রদানের চিন্তা-ভাবনা করছে।

এভাবেই এখন পর্যন্ত লক ডাউনের পর ও দেশের যায়গায় যায়গায় নিয়ন্ত্রণের বাইরে শ্রমিকদের, কর্মীদের বিক্ষোভ চলছে! যা তাদের দোষ নয়।

এই মহামারী ঠেকাতে শুধু ঘরে বন্দি হলে হবে না, আমাদেরকে সচেতন হতে হবে, হতে হবে সাহায্যপূর্ণ মনোভাব সম্পূর্ণ!

সরকারের কাছেও দাবি যেন, মালিকপক্ষ যেন সরকারের সিদ্ধান্তের বাইরে না চলে তার জন্য কার্যকর সংগঠন তৈরি করে এবং তাদের উপর কড়া লক্ষ্য রাখে!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ