Latest Textile | নিজস্ব প্রতিবেদক
করােনা ভাইরাসের মহামারীর কারণে চলমান সাধারণ ছুটির মধ্যে বন্ধ রয়েছে দেশের পােশাক কারখানা। তবে ২৬ এপ্রিল থেকে পােশাক কারখানা চালু হচ্ছে একটি খবর সামাজিক যােগাযােগ মাধ্যমে ভাইরাল হয়।
বিষয়টি সম্পর্কে পরিষ্কার করেছে পােশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। সংগঠনটি জানিয়েছে , "পরিস্থিতির উন্নতি হলে সঠিক সময়ে কারখানা খুলে দেওয়া হবে"।
১৫ এপ্রিল সড়ক পরিবহন করপােরেশনের কাছে একটি চিঠি পাঠায় বিজিএমইএ। গার্মেন্টস শ্রমিকদের কাজে যােগদানের জন্য বিশেষ বাস বরাদ্দ প্রসঙ্গ শীর্ষক ওই চিঠিতে বলা হয় , ২৬ এপ্রিল থেকে শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করে যাদের জরুরি রফতানি আদেশ রয়েছে তাদের কারখানা । চালু করতে সম্মতি রয়েছে ।
চিঠিতে শ্রমিকদের কাজে যােগদানের জন্য বাস বরাদ্দের বিষয়ে আবেদন জানানাে হয় । এরপর বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পুরাে বাংলাদেশকে করােনা ঝুঁকিপূর্ণ ঘােষণা করা হয় ।
বিজিএমইএ সভাপতি রুবানা হক জানান , চিঠিটি এখন অর্থবহ নয়। এটি প্রত্যাহার করা হবে। ভবিষ্যতে যখন গার্মেন্টস খােলার পরিস্থিতি তৈরি হবে তখন আবার বাস বরাদ্দের আবেদন করা হবে বলে ইঙ্গিত দেন তিনি।
প্রেস বিজ্ঞপ্তিতে বিজিএমইএ জানিয়েছে,
"সকলের অবগতির জন্য জানানাে যাচ্ছে যে, বিজিএমইএ এর সদস্যভুক্ত কারখানাগুলাে খােলা রাখার বিষয়ে সােস্যাল মিডিয়াতে বিভিন্ন তথ্য প্রচারিত হচ্ছে। এ ব্যাপারে বিজিএমইএ এর অবস্থান অত্যন্ত স্পষ্ট। কারখানা চালু করার আগে আমাদের নিজেদের সুস্থ ও নিরাপদ রাখতে হবে। যদি সার্বিকভাবে মহামারি করােনা পরিস্থিতির উন্নতি হয় , তাহলে সঠিক সময়ে কারখানা খুলে দেওয়া হবে। এ মুহূর্তে আমাদের প্রথম ও একমাত্র অগ্রাধিকার হচ্ছে আমাদের শ্রমিক ভাইবােনদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত রাখা"!




0 মন্তব্যসমূহ