
প্রণােদনা গার্মেন্টস কর্মকর্তাদেরও দেওয়ার দাবি
Latest Textile | নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ গার্মেন্টস এক্সিকিউটিভ এসােসিয়েশন (BGEA) এর জেনারেল সেক্রেটারি মােঃ ইমদাদুল হক মিয়াজী দাবি করেন, “এই দুঃসময়ে কর্মকর্তাদেরকে সরকারি প্রণােদনার বাহিরে রেখে শুধু শ্রমিক-কর্মচারীকে প্রণােদনার মাধ্যমে বেতন-ভাতা দেওয়ার সরকারের সিদ্ধান্ত একটি অমানবিক ও আত্মঘাতী সিদ্ধান্ত”!

তিনি বলেন, “আমরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই এবং মানবিক কারণে শিল্পের সকল কর্মকর্তাদেরকে প্রণােদনার মাধ্যমে বেতন-ভাতা প্রদান করার জন্য বিশেষভাবে অনুরােধ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কাছে”!
তিনি আরও বলেন,”বিশেষভাবে মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা আপনার একান্ত হস্তক্ষেপ কামনা করছি”!

সম্পূর্ণ কথা গুলো মােঃ ইমদাদুল হক মিয়াজী দরখাস্ত আকারে প্রকাশ করেন বলে জানা যায়!




0 মন্তব্যসমূহ