শতাধিক গার্মেন্টস কর্মী আটক, কেনো লুকোচুরি?


From Barta24


শতাধিক গার্মেন্টস কর্মী আটক, কেনো লুকোচুরি?

Latest Textile | নিজস্ব প্রতিবেদক


দিনাজপুর থেকে ধানকাটা শ্রমিক সেজে ঢাকা যাওয়ার পথে মিনি বাসসহ শতাধিক গার্মেন্টস কর্মী আটক হয়েছে হিলির আনসার ভিডিপি'র সদস্যদের হাতে। খবর বার্তা২৪।

রোববার (১০ মে) রাত ১১ টায় হিলি রাজধানী মোড় চেকপোস্টে বাসটিসহ ঢাকার গার্মেন্টস কর্মীদের আটক করা হয়।

ভিডিপি সদস্য মহাববত হোসেন বলেন, রাত ১১টায় দিনাজপুরের আমবাড়ি থেকে আসা ঢাকার একটি মিনি বাসকে (ঢাকা মেট্রো-ব ১৫-১৩-৪০) তল্লাশির জন্য দাঁড় করানো হয়। গাড়িটির সামনে সাদা কাগজে ধানকাটা শ্রমিক লেখা ছিল। সন্দেহ হলে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করে বুঝতে পারি তারা ধানকাটা শ্রমিক নয়। পরে গাড়িসহ কর্মীদের আটক করে হাকিমপুর (হিলি) উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করি।

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল রাফিউল আলম বলেন, আনসার ভিডিপি সদস্যারা খবর দিলে ঘটনাস্থলে যাই। যেহেতু লকডাউনেরর কারণে দেশে সকল গণপরিবহন চলাচল নিষিদ্ধ করেছে সরকার। সরকারি নির্দেশ অমান্য করায় গাড়িসহ তাদের আটক করা হয়েছে।

হাকিমপুর থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক আকন্দ বলেন, বাসটি সরকারি নির্দেশ অমান্য করেছে। বাসটির কোন রোড পারমিট বা চালকের ড্রাইভিং লাইসেন্স ছিলো না। তাই বাসটি জব্দ করে হিলি ১১ আনসার ব্যাটালিয়নে আনা হয়েছে। যাত্রীদের ভাড়ার টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে।

এক নারী গার্মেন্টস কর্মী বলেন, অফিস থেকে বার বার আমাদের ঢাকায় পৌঁছানোর জন্য ফোনে বলা হচ্ছে। চাকরি বাঁচানোর জন্য নিরূপায় হয়ে যেতে হচ্ছে। তিনদিন সময় দিয়েছে, এর মধ্যে উপস্থিত না হলে আমাদের চাকরি থাকবে না।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ