প্রধানমন্ত্রীর নাম দিয়ে ২ হাজার গার্মেন্টস শ্রমিকের সাথে প্রতারণা


Latest Textile | নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ২৫০০ টাকা পাইয়ে দেওয়ার কথা বলে প্রায় ৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সাভারের আশুলিয়ার কথিত শ্রমিক নেতার রাকিব হাসান সোহাগ (৩০) বিরুদ্ধে!

গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম আশুলিয়া থানা কমিটির সভাপতি পরিচয় দিয়ে সাধারণ শ্রমিকের সঙ্গে প্রতারণা করে আসছিল সোহাগ।

করোনার কারণে যখন সব কিছু বন্ধ ঘোষণা করা হয় তখন সোহাগ নামে কথিত ওই শ্রমিক নেতা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ২৫০০ টাকা পাইয়ে দেওয়ার কথা বলে প্রায় ২ হাজার দরিদ্র মানুষের কাছ থেকে ৩০০ টাকা করে হাতিয়ে নেয়।

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেওয়া ওই টাকা সব জায়গায় দেওয়া হলেও তারা কোনো টাকা পাননি। পরবর্তীকালে তাদের দেওয়া ৩০০ টাকা ফেরত চাইলে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন সোহাগ। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে টাকা ফেরত চাইতে গেলে টাকা ফেরত দেবে না জানিয়ে নানাভাবে হুমকি দিয়ে তাদের তাড়িয়ে দেন। (সূত্র: বাংলা নিউজ ২৪)

গতকাল (১০ জুলাই) রাতে পারভীন বেগমসহ ৫ জন ভুক্তভোগী থানায় হাজির হয়ে সোহাগের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন!

আজ (১১ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক সুদীপ কুমার দাস।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ