টেক্সটাইল শিল্প ও পানি: পর্ব ১


Latest Textile | Md. Saif Uddin

টেক্সটাইল শিল্পে পানি প্রয়োজন তা আমরা প্রায় সবাই জানি।

▶️ চলুন এবার কিছু পরিসংখ্যান জেনে নিই

✅১. বিশ্বব্যাপী এক বছরে ফ্যাশন ইন্ডাস্ট্রিগুলোতে প্রায় ১.৫ ট্রিলিয়ন লিটার পানির প্রয়োজন হয়।

✅২. সারা পৃথিবীতে যে পরিমাণ পানি ব্যবহার করা হয় তার প্রায় ২.৬ শতাংশই টেক্সটাইল মিলগুলোতে ব্যবহৃত হয় ।

✅৩. একটি কটন টি শার্ট তৈরি করতে গড়ে প্রায় ২৭০০ লিটারের মতো পানির দরকার হয় । এই পানি পান করতে স্বাভাবিকভাবে একজন মানুষের প্রায় ৯০০ দিন লাগবে।

✅৪. এক কেজি তুলা চাষ করতে পানি লাগে প্রায় ১০,০০০ লিটার।

✅৫. প্রতি কেজি ফাইবার প্রসেস করতে (স্পিনিং,  ডাইং,  ফিনিশিং সহ) গড়ে ১০০ থেকে ১৫০ লিটার পানি প্রয়োজন হয়।

▶️ এবার টেক্সটাইল শিল্পের কারণে পানি দূষিত হওয়ার দিকে একটু দৃষ্টিপাত করা যাক -
পানির ব্যবহার টেক্সটাইল শিল্পের একটি বড় অংশ। এটি স্ক্রোলিং, ব্লিচিং এবং ডাইং প্রক্রিয়াগুলোর জন্য ব্যবহৃত হয়। দূষণের দিকটি মূলত বর্জ্য পানি থেকে আসে। এই দূষিত পানি জলাশয়ে দেওয়ার আগে যদি ট্রিটমেন্ট না করা হয় তবে এই বর্জ্য পানি অক্সিজেনের ঘনত্ব হ্রাস করতে পারে।  যা জলজ জীবন এবং সাধারণভাবে জলজ বাস্তুতন্ত্র উভয়ের জন্য ক্ষতিকারক হতে পারে।

▶️ কিছু পরিসংখ্যান দেখলে এই ক্ষতির পরিমাণ আঁচ করা সম্ভব । যেমন  :

✅১. টেক্সটাইল ডাইং বিশ্বব্যাপী পানির দ্বিতীয় বৃহত্তম দূষণকারী এবং ফ্যাশন শিল্প বিশ্বব্যাপী বর্জ্য পানির ২০ শতাংশ উৎপাদন করে।

✅২. প্রায় ৩,৫৭৫,০০০ মানুষ পানিসংক্রান্ত রোগে প্রতি বছর মারা যায়।

✅৩. বিশ্বব্যাপী কীটনাশক ব্যবহারের পরিমান ২৫%।  যার মধ্যে তুলা চাষের জন্য ব্যবহৃত হয় ১০%।

▶️ তবে সুসংবাদ হল পরিবেশের উপর এই ক্ষয়ক্ষতি হ্রাস করার অনেক উপায়ও রয়েছে। ২য় অংশে এসব উপায়গুলো নিয়ে লিখবো ইনশা আল্লাহ!


Writer
Md. Saif Uddin
Shahid Abdur Rab Serniabat Textile Engineering College (SARSTEC-YE)
Executive Ambassador - Latest Textile

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ