টেক্সটাইল সুইং মেশিনের আকার প্রকার: ২য় পর্ব


Latest Textile | Md. Rabin Hossain

আপনি যদি সেলাই মেশিন সম্পর্কে বিস্তারিত জানতে চান, তবে প্রথম অংশ পড়ে আসতে পারেন!

১. কানসাই মেশিন(Kansai Machine):

কানসাই বিশেষ ধরনের মাল্টি নিডেল চেইন স্টিচ সুইং মেশিন।  অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে প্রচুর পরিমানে এই মেশিন ব্যবহার করা হয়।  অন্যান্য  সুইং মেশিনের  তুলায় এটি সহজেই চালনা করা যায় এবং খুব সহজেই মেরামত করা যায়।

মেশিনের স্পেসিফিকেশনঃ

ব্রান্ডঃ কানসাই( kansai)
তৈরিকারক দেশঃ জাপান
স্টিচ পার মিনিট (S.P.M): ৪০০০-৫০০০
থ্রেড পার ইন্স (T.P.I):  ১৬
স্টিচ ক্লাসঃ ৬০০
গ্রুপঃ চেইন স্টিচ (ইন্টার লুপিং)

ব্যবহারঃ এটি ভারী জিনিস সেলাইয়ে যেমন, বেল্ট, জিন্স প্যান্ট ও শার্ট, ব্লেজারের হাতা ব্যাপকভাবে ব্যবহার করা হয়।

২. বাড়টেক মেশিন(Bar Tack Machine):

বাড়টেক মেশিন সাধারণত ব্যবহার করা হয় তৈরি পোশাকের যেই অঞ্চল গুলো প্রচুর পরিমানে পেসার সৃষ্টি হয় সেই অঞ্চল গুলো সুইংয়ের কাজে।

মেশিন স্পেসিফিকেশনঃ

ব্রান্ড: জুকি (JUKI)
তৈরিকারক দেশঃ জাপান
মডেলঃ এল.কে.১৮৫০
গ্রুপঃ চেইন স্টিচ
সূচমডেলঃ ডিপিএক্স৫( DPX5)
এস.পি.এমঃ ৩০০০-৩৬০০
টি.পি.এইচঃ ৬-৭ ইঞ্চি
টি.পি.আইঃ ৬৪

ব্যবহারঃ
১. বেল্ট লুপ সংযোগে
২.পকেটের কর্নারের সেলাইয়ের কাজে
৩.বাটন হোলের দুই কিনারা বন্ধ করতে
৪.সকল প্রকার জিপারের শেষ প্রান্ত সেলাইয়ে
৫.পোশাকের এক্সা লোড যুক্ত অঞ্চল সেলাইয়ে

আরও পড়ুন

৩. বাটন হোল মেশিন (Button Hole Machine):

বাটন হোল বলতে বোতামের জায়গা ছিদ্র কারী মেশিন বোঝায় যেটি ফেব্রিকে ছিদ্র করে বোতাম যুক্ত  করার কাজ করা হয়।

ইতিহাসঃ
বাটন হোল মেশিন ১৩ শতকের দিকে জার্মানী ব্যবহার করে থাকে।  তবে প্রাচীন পারস্য সর্ব প্রথম এই মেশিন ব্যবহার  করেছে। ৮ ধরনের বাটন হোল তৈরি করা সম্ভব। তবে বাটন হোল তৈরি  করার পূর্বে অবশ্যই কাপড়ে ব্লকপ্রিন্ট ও মাপ দিয়ে নিতে হবে যেমনঃ

১. হ্যান্ড সুইং বাটন হোল
২.মেশিন সুইং বাটন হোল
৩.ফেসড বাটন হোল
৪.পিপেড বাটন হোল
৫.বাউন্ড বাটন হোল
৬.ইন-সীম বাটন হোল
৭.শেপড বাটন হোল
৮.ফেব্রিক লুপ বাটন হোল


Writer
Md. Rabin Hossain
Executive Ambassador - Latest textile  
Sheikh Kamal Textile Engineering College (SKTEC) 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ