টেক্সটাইল সেক্টরেও প্রতারণা সাহেদ করিমের


Latest Textile | নিজস্ব প্রতিবেদক

বর্তমানে বহুল আলোচিত রিজেন্ট গ্রুপের মালিক সাহেদ করিমের বিরুদ্ধে স্বাস্থ্য সেক্টর সহ বিভিন্ন সেক্টরেও প্রতারণার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে ডিবি পুলিশ, তার মধ্যে টেক্সটাইল সেক্টর অন্যতম।

গতকাল (১৮ জুলাই) দুপুরে পুলিশের কাছে রিমান্ডে থাকা সাহেদের মামলার অগ্রগতি সম্পর্কে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. আবদুল বাতেন, ডিএমপি মিডিয়া সেন্টারে জানিয়েছেন যে, "সাহেদ ফেসবুকে "আলবার্ট গ্লোবাল গার্মেন্টস" ফ্যাক্টরি নামের পেজ খুলে এই করোনাকালীন সময়ে পিপিই, মাস্ক ও ডেথ বডি ক্যারিয়ার ব্যাগ সাপ্লাই দিয়েছেন" ।

ডিবির এই কর্মকর্তা আরও জানান, "স্বাস্থ্যখাতে সাহেদ প্রায় ৫০ হাজার পিপিই, ১ লাখ মাস্ক ও ২০ হাজার বডি ক্যারিয়ার ব্যাগ সাপ্লাই দিয়েছেন। প্রকৃত পক্ষে আলবার্ট গ্লোবাল গার্মেন্টস ফ্যাক্টরি নামের কোনো গার্মেন্টসের অস্তিত্ব পাওয়া যায়নি। তিনি সাব কনট্রাক্টে ছোট গার্মেন্টস ও ফ্যাক্টরি থেকে নিম্নমানের কাপড় দিয়ে এসব সুরক্ষা সামগ্রী তৈরি করিয়েছিল। ধারণা করা হচ্ছে তার সাপ্লাই দেওয়া নিম্নমানের এইসব সুরক্ষা সামগ্রী ব্যবহার করে প্রথম দিকে স্বাস্থ্য সেবায় নিয়োজিতরা করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে এই বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে"।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ