Latest Textile | Md. Rabin Hossain
আমাদের সকলের একটা ড্রিম জব হলো মার্চেন্ডাইজিং। মোটামুটি সবার কাছেই এটা জনপ্রিয় একটা চাকরি। হবেই না কেন?
স্মার্ট পজিশান, স্মার্ট বেতন, সবসময় স্মার্ট থাকা যায়। আজকে আমি আলোচনা করবো মার্চেন্ডাইজিং জব কেমন ও কি কি করতে হয়, কি কি যোগ্যতা থাকা প্রয়োজন।
🖋মার্চেন্ডাইজিং কি?
মার্চেন্ডাইজিং (Merchandising) এর আভিধানিক অর্থ পণ্য কেনা বেচা করা। অর্থাৎ আয়ের উদ্দেশ্য কোন পণ্য কিনে তা আবার বিক্রি করাকে মার্চেন্ডাইজিং বলে।
🖋গার্মেন্টস মার্চেন্ডাইজিং কি?
গার্মেন্টস মার্চেন্ডাইজিং এর অর্থ হল গার্মেন্টস তৈরির জন্য প্রয়োজনীয় কাঁচামাল যেমন কাপড়, এক্সোসরিজ ইত্যাদি কেনা এবং তা দিয়ে গার্মেন্টস তৈরি করে সেই গার্মেন্টস বিক্রি করা।
🖋গার্মেন্টস মার্চেন্ডাইজা কে?
যে ব্যক্তি গার্মেন্টস ফ্যক্টরী কিংবা বায়িং হাউসে মার্চেন্ডাইজিং এর যাবতীয় কাজ সম্পাদন করেন তাকে গার্মেন্টস মার্চেন্ডাইজার বলে ।
🖋কি কি যোগ্যতা থাকা প্রয়োজনঃ
যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা এ পেশায় আসতে পারে। এ ক্ষেত্রে ইংরেজিতে পারদর্শিতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ বিদেশি বায়ারদের সঙ্গে বিভিন্ন সময়ে কথা বলতে হবে এবং প্রোডাক্ট সম্পর্কে তাদের সঠিক ধারণা দিতে হবে। একই সঙ্গে কম্পিউটার জানাটাও আবশ্যক।
🖋কাজের ক্ষেত্রঃ
বর্তমানে বাংলাদেশে বিজিএমইএর সদস্যভুক্ত বায়িং হাউসের সংখ্যা ৯১১টি এবং বিজিবিএর সদস্যভুক্ত বায়িং হাউসের সংখ্যা ১৭৯টি। এ দুই সংগঠন ছাড়াও আলাদাভাবে কাজ করছে আরো ৬০০ থেকে ৮০০ বায়িং হাউস। সব মিলিয়ে বায়িং হাউসের সংখ্যা প্রায় দুই হাজার। প্রতিটি বায়িং হাউসে গড়ে চারজন করে মার্চেন্ডাইজার কাজ করে। আর বিজিএমইএর সদস্যভুক্ত গার্মেন্ট ফ্যাক্টরির সংখ্যা প্রায় সাড়ে চার হাজার।
🖋পদোন্নতিঃ
এ পেশায় শুরুতে অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার হিসেবে নিয়োগ হয়। এরপর যোগ্যতা অনুযায়ী মার্চেন্ডাইজার, সিনিয়র মার্চেন্ডাইজার এবং মার্চেন্ডাইজার ম্যানেজার হিসেবে পদোন্নতি হয়। বায়ারদের সঙ্গে কথা বলে কে কত সহজে কাজটি আদায় করতে পারে, তার ওপর নির্ভর করে পদোন্নতি।
🖋মেয়েদের কাজের ক্ষেত্রঃ
এ সেক্টরে দিন দিন মেয়েদের চাহিদা বাড়ছে। কিন্তু সেই তুলনায় পাওয়া যাচ্ছে না দক্ষ মেয়ে মার্চেন্ডাইজার। ক্ষেত্রভেদে ছেলেদের তুলনায় এ সেক্টরে মেয়েদের সফলতার হার বেশি। তবে ৯টা-৫টা অফিসের বাইরে বেশিক্ষণ কাজ করতে হয় বলে মার্চেন্ডাইজিং বিভাগের কমার্শিয়াল অফিসার হিসেবে বেশির ভাগ মেয়ে কাজ করছেন।
🖋বেতন-কাঠামোঃ
মার্চেন্ডাইজিং পেশায় শুরুতে বেতন হিসেবে ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা হতে পারে। তবে পূর্ব অভিজ্ঞতা ছাড়া ফ্রেশার হিসেবে শুরু করলে বেতন ১২ হাজার টাকা থেকে শুরু হতে পারে। চার থেকে পাঁচ বছরের অভিজ্ঞতাসম্পন্ন একজন মার্চেন্ডাইজারের বেতন ৩৫ থেকে ৫০ হাজার পর্যন্ত হতে পারে।
আরও বিস্তারিত জানতে আমাদের
সাথেই থাকুন... আমার অন্য লেখাগুলো পড়ুন
WriterExecutive Ambassador - Latest TextileSheikh Kamal Textile Engineering College (SKTEC)





0 মন্তব্যসমূহ