ময়মনসিংহের বাদশাহ টেক্সটাইলে আগুন, নেভাতে সারারাত

Collected

Latest Textile | নিজস্ব প্রতিবেদক

গতকাল (১৪ জুলাই) রাত পৌনে ৯টার দিকে ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া এলাকায় অবস্থিত বাদশাহ টেক্সটাইল মিলের তুলার গোদামে আগুনের সূত্রপাত হয়।

তৎক্ষণাৎ ভালুকা, ত্রিশাল, ময়মনসিংহ ও শ্রীপুর ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে শুরু করে।

আগুন লাগার কারণ সম্পর্কে ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন বলেন, ‘বিষয়টি তদন্ত সাপেক্ষ। তবে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। (খবর কালের কণ্ঠ) 

তিনি আরও বলেন, "দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এখনো আগুন নির্বাপনের কাজ চলছে এবং আগুন সম্পূর্ণ নির্বাপন করতে সারা রাত লাগতে পারে।" 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ