Latest Textile | নিজস্ব প্রতিবেদক
গতকাল (১২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বাহার সিগন্যাল এলাকায় কেডিএস গ্রুপের একটি গার্মেন্টসে লিফট দুর্ঘটনা ঘটেছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতাউর রহমান খন্দকার জানিয়েছেন, "বৈদ্যুতিক গোলোযোগ থেকে দুর্ঘটনাটি ঘটে। এতে ১২ শ্রমিক আহত হয়েছেন। তাদের মধ্যে চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিকভাবে চিকিৎসা দেয়া হয়েছে।" খবর জাগো নিউজের।
তবে আজিজ নামে এক ব্যক্তি কাছে দাবি করেন, এ ঘটনায় অন্তত ২২ থেকে ২৫ জন শ্রমিক আহত হয়েছেন। তার স্বজনরা ওই কারখানায় কাজ করেন। গার্মেন্টস কর্মকর্তা ও নিরাপত্তারক্ষীরা প্রকৃত ঘটনা আড়াল করছেন।





0 মন্তব্যসমূহ