গার্মেন্টস বা পোশাক তৈরির ধারাবাহিক পর্ব: ১


Latest Textile | Tahmina Akter Mina

পোশাক বা গার্মেন্টস কি ও তার শ্রেণিবিভাগ গুলো সম্পর্কে জানতে প্রথমেই আপনাকে পড়তে হবে গার্মেন্টসের আকার প্রকার: পর্ব ১ ও ২ এই লেখাটি। 

তঃপর, গার্মেন্টস (Garments) প্রধানত দু'টি ভিত্তিতে তৈরি করা হয় যথা:

     / টেইলারিং ভিত্তি

     / ইন্ডাস্ট্রিয়াল ভিত্তি


/ টেইলারিং ভিত্তি:

কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য তার শরীরের মাপ নিয়ে পোশাক তৈরি করাকে টেইলারিং ভিত্তিতে গার্মেন্টস তৈরি করা বলে


/ ইন্ডাস্ট্রিয়াল ভিত্তি:

পুরুষ, মহিলা, বালক অথবা বালিকার দেহের আদর্শ মাপ নিয়ে একটি নির্দিষ্ট ডিজাইনের এবং বিভিন্ন সাইজের হাজার হাজার পিস গার্মেন্টস তৈরি করাকে ইন্ডাস্ট্রিয়াল ভিত্তিতে গার্মেন্টস তৈরি করা বলে


নিচে এই দু'টি ভিত্তিতে গার্মেন্টস তৈরির কিছু‌ তুলনামূলক পার্থক্য দেয়া হল:

       টেইলারিং পদ্ধতি

    ইন্ডাস্ট্রিয়াল পদ্ধতি

/ একটি পোশাক তৈরি করতে - জন ব্যক্তির প্রয়োজন হয়

/ কয়েকশত ব্যক্তির পরিশ্রমের দ্বারা প্রতিটি পোশাক তৈরি হয়

/ একবারে নির্দিষ্ট ব্যক্তির জন্য পোশাক তৈরি করা হয়

/ সবার জন্যই পোশাক তৈরি করা হয়

/ গ্রেডিং করার প্রয়োজন হয় না

/ গ্রেডিং করার প্রয়োজন হয়

/ শরীরের সাথে পোশাকের ফিটিং ভালো হয়

/ শরীরের সাথে পোশাকের ফিটিং সবার ক্ষেত্রে ভালো নাও হতে পারে

/ কাপড়ের অপচয় বেশি হয়

/ কাপড়ের অপচয় কম হয়

/ প্রাথমিক মূলধন তুলনামূলকভাবে অনেক কম লাগে

/ প্রাথমিক মূলধন তুলনামূলকভাবে অনেক বেশি


ইন্ডাস্ট্রিয়াল ভিত্তিতে গার্মেন্টস তৈরির ধারাবাহিক পর্যায় বা ম্যানুফ্যাকচারিং সিকুয়েন্স নিয়ে ইনশাআল্লাহ ২ পর্বে হাজির হবো!

ততক্ষণ দেখতে থাকুন আমার অন্য লেখা গুলো, পড়তে থাকুন Latest Textile.


Writer
Committee Manager - Latest Textile
Department of Clothing & Textile,
Bangladesh Home Economics College (BHEC)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ