Latest Textile | নিজস্ব প্রতিবেদক
গতকাল (১৪ই সেপ্টেম্বর) ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়ান হাই কমিশন বিজনেস পার্টনারশিপ প্ল্যাটফর্মের (BPP) অধীনে বাংলাদেশে করোনা পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রস্তাব করেছে।
বিপিপি অস্ট্রেলীয় সরকারের একটি ফ্ল্যাগশিপ উদ্যোগ। এটি টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং দারিদ্র্য বিমোচনের জন্য ব্যবসায়ীদের সাথে অংশীদারিত্ব সমর্থন করে, একই সাথে ব্যবসার জন্য বাণিজ্যিক রিটার্ন নিশ্চিত করে।
বাংলাদেশে অস্ট্রেলিয়ার হাই কমিশনার জেরেমি ব্রুয়ার বলেন, "করোনা মহামারী থেকে অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য ব্যবসা-বাণিজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাংলাদেশে অস্ট্রেলিয়ার সরকারের সাথে অংশীদার হওয়ার এই সুযোগ জীবিকা গড়ে তুলতে, লিঙ্গ সমতা বৃদ্ধি এবং স্থিতিশীল অর্থনৈতিক পুনরুদ্ধারকে সহায়তা করবে।"
বিপিপি ডিজিটালাইজেশন এবং আইসিটিতে অবদান রাখে এমন অংশীদারিত্ব প্রতিষ্ঠা, শ্রমিক ও ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য দক্ষতা উন্নয়ন, নারীদের জন্য অর্থনৈতিক সুযোগ অথবা গ্রিন রিকোভারি মাধ্যমে COVID-19 অর্থনৈতিক পুনরুদ্ধার সমর্থন করতে ব্যবসায়ীদের সাথে সহযোগিতা করবে।
অস্ট্রেলিয়ান সরকার সফল ব্যবসায়িক উদ্যোগের জন্য ৫০০,০০০ অস্ট্রেলিয়ান ডলার পর্যন্ত তহবিল প্রদান করবে যা বাংলাদেশী টাকায় প্রায় ৩ কোটি ১১ লক্ষ টাকা।
বাংলাদেশে তারা বেশ কয়েকটি খাতে অংশীদারিত্ব খুঁজছে: টেক্সটাইল ও গার্মেন্টস, পাট শিল্প, কৃষি ও কৃষি প্রযুক্তি, ব্যাংকিং/আর্থিক অন্তর্ভুক্তি, পরিচ্ছন্ন শক্তি ও জ্বালানী দক্ষতা।
ব্যবসায়ীরা পৃথকভাবে বা দলগতভাবে আবেদন করতে পারেন।
আবেদন উপস্থাপনের শেষ তারিখ ৪ই নভেম্বর, ২০২০! দেরি না করে এখনই সম্পূর্ণ পড়ে আবেদন করে ফেলুন!
যে সকল ব্যাবসায়ীদের বাণিজ্যিক ধারণা ও পরিকল্পনা একটি দীর্ঘস্থায়ী সামাজিক প্রভাব তৈরি করতে পারে তাদের ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়ান হাই কমিশনের সাথে যোগাযোগ করতে উৎসাহিত করা হলো! অথবা অনলাইনের মাধ্যমে যোগাযোগ করুন নিচের লিঙ্ক গুলোর মাধ্যমে!
বিস্তারিত জানতে
এই উদ্যোগ সম্পর্কে জানতে
২৩ ও ৩০শে সেপ্টেম্বর,
তথ্যমূলক অধিবেশন অনুষ্ঠিত হবে!
অংশগ্রহণ করতে, আগ্রহী ব্যক্তিরা অনলাইনে নিবন্ধন করতে পারবেন!






0 মন্তব্যসমূহ