Latest Textile | Tahmina Akter Mina
পোশাক বা গার্মেন্টস কি ও তার শ্রেণিবিভাগ গুলো সম্পর্কে জানতে প্রথমেই আপনাকে পড়তে হবে গার্মেন্টসের আকার প্রকার: পর্ব ১ ও ২ এই লেখাটি।
আর এই লেখাটি সম্পূর্ণ বোঝার জন্য আপনাকে পড়তে হবে গার্মেন্টস বা পোশাক তৈরির ধারাবাহিক পর্ব: ১ !
১/ডিজাইন/স্কেচ :-
নিট গার্মেন্টস বা ওভেন গার্মেন্টস উৎপাদনের জন্য একটি নির্দিষ্ট গার্মেন্টস এর ডিজাইন সম্বলিত স্কেচ কাগজের উপর অংকন করা জরুরি কারণ এর মাধ্যমে ঐ গার্মেন্টস তৈরির পর এই স্কেচ এর অনুরূপ কিনা তা পরীক্ষা করা সম্ভব। ডিজাইন/স্কেচ হাতে অথবা কম্পিউটারের সাহায্যে করা যায়।
২/প্যাটার্ণ ডিজাইন:-
শক্ত কাগজের (প্যাটার্ণ বোর্ড) দ্বারা একটি গার্মেন্টস এর প্রতিটি পার্টস এর সঠিক মাপ নির্ভর আকৃতি তৈরি করাকে প্যাটার্ণ বলে। প্যাটার্ণে সিম এ্যালাউন্স,ট্রিমিং এ্যালাউন্স,ডার্টস ইত্যাদিও সংযোজন করা থাকে।
৩/স্যাম্পল তৈরি:
ফ্যাবরিক কাটার জন্য প্যাটার্ণগুলি ব্যবহার করা হয়। তারপর গার্মেন্টস এর পার্টস হিসেবে কাটা ফ্যাবরিকগুলোকে সেলাই করা হয়। খুব দক্ষ ও টেকনিক্যাল জ্ঞান সম্পন্ন ব্যক্তি কর্তৃক গার্মেন্টস স্যাম্পল তৈরি করা হয়।
৪/উৎপাদন প্যাটার্ণ:-
অনুমোদিত গার্মেন্টস স্যাম্পল এর প্যাটার্ণগুলি গার্মেন্টস এর উৎপাদন করার জন্য প্যাটার্ণ হিসেবে ব্যবহার করা হয়।
৫/ গ্রেডিং :-
কোনো বিশেষ সাইজের গার্মেন্টস প্যাটার্ণ হতে গ্রেড নিয়ম অনুসরণ করে বিভিন্ন সাইজের গার্মেন্টসের প্যাটার্ণ তৈরি করা হয়,তাকে গ্রেডিং বলে।
৬/মার্কার তৈরিকৃত :-
সকল সাইজের গার্মেন্টসের জন্য প্রয়োজনীয় সকল অংশের প্যাটার্ণের সমন্বয়ে পেপারের উপর প্যাটার্ণগুলি এমনভাবে সাজানো হয় যাতে সর্বনিম্ন ফ্যাবরিক অপচয় এর মাধ্যমে সর্বাধিক সংখ্যক গার্মেন্টস উৎপাদন করা যায়।
৭/কাপড় স্প্রেডিং:-
এটি একটি প্রক্রিয়া তার মাধ্যমে মার্কারের দৈর্ঘ্য এবং প্রস্হ অনুযায়ী স্প্রেডিং টেবিলের উপর স্তূপাকারে ফ্যাবরিককে বিছানো হয়।
৮/ফ্যাবরিককাপড় কাটিং :-
গার্মেন্টসের প্রতিটি অংশের জন্য প্রতিটি প্যাটার্ণের সঠিক মাপ মত স্তূপাকারে সাজানো ফ্যাবরিক কাটার জন্য সাধারণত সোজা নাইফ কাটিং মেশিন ব্যবহার করা হয়।
৯/সরটিং/বান্ডেলিং :-
পুরো কাপড়ের লে কাটার পর স্তূপাকারে সাজানো সকল গার্মেন্টস পার্টসগুলি তাদের সাইজ এবং কালার অনুযায়ী বাছাই করা হয়।
১০/সিউইং এছেম্বলিং:-
গার্মেন্টস উৎপাদন কারখানায় এটি একটি গুরুত্বপূর্ণ সেকশন। এখানে গার্মেন্টস সংযুক্তকরণের জন্য বিভিন্ন ধরনের সেলাই মেশিন একটি লম্বা লাইনে সাজানো হয়।
১১/ইন্সপেকশন :-
সেলাই প্রক্রিয়া শেষে প্রতিটি গার্মেন্টস ইন্সপেকশন টেবিলে জমা হয় যেখানে গার্মেন্টস গুলি সতর্কতার সাথে এবং ভালভাবে পরীক্ষা করা হয় যে – কোনো গার্মেন্টসে কোনো ত্রুটি আছে কিনা।
১২/প্রেসিং :-
ইন্সপেকশন টেবিল থেকে পাশ হবার পর অনাকাঙ্ক্ষিত ভাঁজ দূর করার জন্য এবং মসৃণতা বৃদ্ধির জন্য রাতে ক্রেতার নিকট ভাল দেখায়, সেজন্য প্রতিটি গার্মেন্টসকে আয়রন/প্রেসিং করা হয়।
১৩/ফাইনাল ইন্সপেকশন:-
গার্মেন্টস তৈরিকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে তৈরিকৃত গার্মেন্টস চূড়ান্ত প্যাকিং এর পূর্বে গার্মেন্টস এর কোনো ত্রুটি আছে কিনা তা পুনরায় পরীক্ষা করার জন্য ফাইনাল ইন্সপেকশন হচ্ছে ইন্সপেকশনের সর্বশেষ ধাপ।
১৪/প্যাকিং :-
ফাইনাল ইন্সপেকশন এর পর গার্মেন্টসগুলি ডজন-হিসেবে , কালার-হিসেবে , সাইজ-রেশিও হিসেবে পলি করে বান্ডেল আকারে কার্টুনে প্যাক করা হয়।
১৫/ডিসপ্যাচ :-
দেখতে থাকুন আমার অন্য লেখা গুলো, পড়তে থাকুন Latest Textile.
WriterCommittee Manager - Latest TextileDepartment of Clothing & Textile,Bangladesh Home Economics College (BHEC)





0 মন্তব্যসমূহ