
অভাগা শ্রমিকদের ঈদ কবে?
Latest Textile |নিজস্ব প্রতিবেদক
রাত দিন গেলেই ঈদ, পবিত্র ঈদ উল ফিতর! ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি! ধর্মীয় ভাবেই বলেন আর জাতীয় ভাবে, ছোট বেলা থেকেই "ঈদ" পরম পবিত্র ও শান্তির প্রতীক!
তারই ধারাবাহিকতায় জীবনের প্রয়োজনে কোটি কোটি মানুষ ঘর ছেড়ে এই পাষাণ শহর গুলোতে আসলেও, ঈদে ছুটে যায় গ্রামে! মাসব্যাপী রোজার কষ্ট ভুলে, বছরব্যাপী গাধার মত শ্রমের কষ্ট ভুলে হতে কটা বেতন-বোনাস নিয়েই মনে পরে যায় পরিবারের হাঁসি! সব কষ্ট যেন স্বার্থক হয় এক মুহূর্তে!
কিন্তু, এই কিন্তুর যেন শেষ নেই!
করোনার প্রভাব যে শুধু আমাদের জীবনকে ঝুঁকিতে ফেলেছে তা না, শান্তিতে মৃত্যুরও অবস্থা নেই!
ঈদ পরিবারের সাথে করার আশা বাদই দিলাম, এই 'ঈদ' দেশের অর্থনীতির চাকা দেশের, শ্রমশক্তির ধারক শ্রমিকরা যে কি বিভীষিকাতে কাটাবে তা স্বয়ং সৃষ্টিকর্তাই জানেন!
রাত দিন গেলেই যেখানে ঈদ, সেখানে ঈদ বোনাস তো দূরের কথা, চলতি মাসের বেতনই আনেকে পায়নি!
ঈদের আগে বেতন-বোনাস পরিশোধের দাবিতে শুক্রবার (২২ মে) আবারও টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে বিএসআইএস গার্মেন্টসের শ্রমিকরা। টঙ্গী পশ্চিম থানার ওসি এমদাদুল হক জানান, স্থানীয় বিএইচআইএস এ্যাপারলস লিমিটেডে বেতন-বোনাস পরিশোধের দাবিতে কারখানার কাজ কর্ম ছেড়ে মিছিল নিয়ে রাস্তায় নেমে আসে শ্রমিকরা। জুমা নামাজের আগ পর্যন্ত রাস্তা অবরোধ চলে।
অন্যদিকে, বকেয়া বেতন-বোনাসের দাবিতে আন্দোলনে নেমেছেন বরিশাল নগরীর সোনারগাঁও টেক্সটাইল মিলের শ্রমিকরা। বন্ধ থাকা এ মিলের প্রায় ৫০০ শ্রমিক-কর্মকর্তা কর্মচারী গত এপ্রিল মাসের বেতন ও ঈদ বোনাস পাননি বলে জানিয়েছেন।
শুক্রবার (২২ মে) নগরীতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) কার্যালয় চত্বরে এক সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়।
বেলা ১১টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রায় ৩০ জন শ্রমিক উপস্থিত ছিলেন। তাদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন টেক্সটাইল মিলের সময়রক্ষক মো. ফরহাদ হোসেন। এ সময় জেলা বাসদের সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী দ্রুত শ্রমিকদের বকেয়া পরিশোধ করতে মালিক পক্ষের প্রতি আহ্বান জানান।
এ বিষয়ে সোনারগাঁও টেক্সটাইল মিলের প্রকল্প পরিচালক সালাউদ্দিন চৌধুরী বলেন, 'আন্দোলন ছাড়াই মার্চ মাস পর্যন্ত বকেয়া বেতন পরিশোধ করা হয়েছে। ঈদের পর মিলে আবার উৎপাদন শুরু হবে। তখন সবার বকেয়া পরিশোধ করা হবে।'
যারা সারা বছর-মাস পরিশ্রম করে এই শিল্প সচল রেখেছিল, এই অভাগা শ্রমিকদের ঈদ কবে?




0 মন্তব্যসমূহ