![]() |
| Collected |
করোনায় গার্মেন্টস কর্মী মরছে আনাচে কানাচে
Latest Textile | নিজস্ব প্রতিবেদক
লালমনিরহাট জেলা সদরের উপশহর তেলিপাড়ার গোল্ডেন বাজার সংলগ্ন ভাটাপাড়া গ্রামে আজ শুক্রবার (৮ই মে) সকাল সাড়ে ৯ টায় তালেব (৩৮) নামের এক গার্মেন্টস কর্মী মারা গেছে। সে কয়েক দিন আগে ঢাকার নারায়গঞ্জ থেকে বাড়িতে আসে। তার শরীরে জ্বর, গলাব্যাথা ও সর্দি ছিল।
অন্য দিকে গতকাল জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের রাইগ্রামে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ৫৫ বছর বয়সী এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে। মৃত ওই ব্যক্তি নারায়নগঞ্জের একটি গার্মেন্টসে কাজ করত বলে জানা যায়। চেয়ারম্যানের সহযোগিতায় তাকে ও তার স্ত্রীকে রাইগ্রাম স্কুলের একটি কক্ষে কোয়ারেন্টাইনে রাখা হয়। বৃহস্পতিবার (৭ই মে) রাতে সেখানে তিনি মারা যান।
এখানেই শেষ নয়,
গতকাল (৭ই মে) কুমিল্লার দাউদকান্দি উপজেলা বারপাড়া ইউনিয়নের বীরকান্দি বোনের বাড়িতে করোনা উপসর্গ নিয়ে গার্মেন্ট কর্মী নজরুল ইসলাম (৫৫) মৃত্যু বরণ করেন। স্হানীয় সূত্রে জানা যায়, স্ত্রী ও সন্তানরা জায়গা দেননি নিজ বাড়িতে। পরে লুকিয়ে বোনের বাড়িতে আশ্রয় নিয়ে ৩ দিন পর মৃত্যু বরণ করেন।

সবার ক্ষেত্রেই চিকিৎসা দেওয়ার জন্য চেষ্টা ছিল!
কিন্তু উনারা কেউই চিকিৎসা তো দূরে থাক শান্তি মত মরারও সুযোগ পাননি! জীবনের শেষ মুহুর্তেও দারিদ্র্যতা ও মূল্যহীনতা ভুগছেন!
কিন্তু উনারা কেউই চিকিৎসা তো দূরে থাক শান্তি মত মরারও সুযোগ পাননি! জীবনের শেষ মুহুর্তেও দারিদ্র্যতা ও মূল্যহীনতা ভুগছেন!

0 মন্তব্যসমূহ