করোনা নেগেটিভ হয়েও মুক্তি নেই গার্মেন্টস কর্মীদের


Latest Textile | নিজস্ব প্রতিবেদক

গাজীপুরে শত শত গার্মেন্টস শ্রমিকরা করোনা উপসর্গ নিয়ে প্রতিদিন নগর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে নমুনা দিতে ভিড় করছেন। কারখানার নির্দেশে উপসর্গ নিয়ে শ্রমিকরা হাসপাতালে গেলেও এক সপ্তাহেও দিতে পারছে না নমুনা। চরম ভোগান্তির পর করোনার নমুনা পরীক্ষায় নেগেটিভ এলেও মিলছে না স্বাস্থ্য বিভাগের সনদ। এতে শ্রমিকরা চাকরি হারানোর শঙ্কায় দিন কাটাচ্ছেন।

জেলায় করোনায় আক্রান্ত প্রায় ৩ হাজার ১৮৯ জন। আর মৃত্যু হয়েছে ৩৪+ জনের।
গাজীপুরে করোনা টেস্টের জন্য সরকারিভাবে দুটি ও বিজিএমইএ’র ১টি পিসিআর ল্যাব রয়েছে। যা আক্রান্ত সংযোগ হিসাবে কিছুই না!

স্বাস্থ্য বিভাগ বলছে, নেগেটিভ সার্টিফিকেট দেয়া সম্ভব হচ্ছে না। আর জেলা প্রশাসক বলছেন, সার্টিফিকেটের নামে শ্রমিকদের যেন হয়রানি করা না হয় সেই বিষয়টি নিশ্চিত করা হবে। (সুত্র: সময়)

একজন বলেন, "হাসপাতাল থেকে বলে চাকরি বাঁচাতে আসছেন নাকি চাকরি বাঁচাতে সার্টিফিকেট নিতে আসছেন?"

ভুক্তভোগীরা জানান, সার্টিফিকেট ছাড়া আমাদের কারখানায় ঢুকতে দিবে না। মুখের কথাতো অফিস বোঝে না। তারা চায় প্রমাণ।

গাজীপুরের সিভিল সার্জন ডা.খাইরুজাম্মান স্বীকার করলেন, নেগেটিভ সার্টিফিকেট অনেক ক্ষেত্রেই দেয়া সম্ভব হচ্ছে না।
শ্রমিকদের কাছে অযথাই যাতে কারখানা কর্তৃপক্ষ করোনা সার্টিফিকেট না চায় বিষয়টি নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম।

তবে বিজিএমইএ’র পরিচালক মো. নাসির উদ্দিনের দাবি, শ্রমিকদের কাছ থেকে করোনা নেগেটিভের সার্টিফিকেট সংগ্রহের কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ