Latest Textile | নিজস্ব প্রতিবেদক
গত মঙ্গলবার (৩০ জুন) সকালে ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (TR) কর্মসূচির আওতায় তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) অতুল সরকার ঘোষণা দেন যে তৃতীয় লিঙ্গের মানুষের জন্য গার্মেন্টস তৈরি করা হবে!
জেলা প্রশাসক অতুল সরকার তৃতীয় লিঙ্গের মানুষের উদ্দেশে বলেন, "শুধু সেলাই প্রশিক্ষণই নয়, আপনাদের একত্রিত হয়ে গার্মেন্টস পরিচালনা করতে হবে। আপনাদের মাধ্যমেই ফরিদপুরে বিশেষায়িত গার্মেন্টস প্রতিষ্ঠিত হবে। এজন্য আমাদের পক্ষ থেকে জমি প্রদানসহ অন্যান্য সহায়তা করা হবে। তাদের একত্রিত হওয়ার আহ্বান জানান জেলা প্রশাসক।" (সূত্র: জাগো নিউজ)
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমান, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
তবে এই বিষয়ে সরকারি কোনো নোটিশ এখনও পর্যন্ত দাওয়া হয়নি, তাই ব্যাপারটি বেসরকারি সংস্থার উদ্যোগে হবে বলে আশা করা হচ্ছে!





0 মন্তব্যসমূহ